ঘাটাল লোকসভার অন্তর্গত কেশপুর ব্লকের আনন্দপুর এলাকায় ভোট প্রচারে দীপক অধিকারী সঙ্গে বন্ধু কাঞ্চন মল্লিক। মঙ্গলবার বিকেলে তেঘরী অঞ্চলের মোহনপুর, আমলাবনী, আনন্দপুর হয়ে কেশপুরে গিয়ে প্রচার শেষ হয়। প্রচার শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন প্রথমবার কেশপুরে কাঞ্চন দা আমার সাথে আসলো, আস্তে আস্তে কাঞ্চন দাও বলছিলো কেশপুরে রাস্তাঘাট কত উন্নত হয়ে গেছে। হিরনের অভিযোগের ভিত্তিতে দেব বলেন, এটা বিধানসভা নির্বাচন নয়! প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট! উনি কেন্দ্রের এমন দশটা বা পাঁচটা প্রকল্পের নাম বলুন যেটায় কেশপরের মানুষ সুবিধা পেয়েছে। সেই সঙ্গে তিনি বলেন ঘাটালের আসল কাজ ঘাটাল মাস্টারপ্যান রূপায়ণের রূপরেখা তৈরি হয়ে গেছে। এখানে “কন বানেগা মুখ্যমন্ত্রী নয়, কন বানেগা প্রধানমন্ত্রী” র ভোট হচ্ছে। তবে আগামী লোকসভার থেকে কেশপুরে ভোট মার্জিন বাড়বে কিনা সে বিষয়ে প্রশ্ন করতে তিনি বলেন, মার্জিন এর নেশা আমার নেই। একটা ভোটে জিতলেও সেটা জয় আমি মনে করি। কেশপুরে এত মানুষের ভালোবাসা আমার সাথে রয়েছে এটাই আমার কাছে অনেক। দেবকে হিরনের ব্যক্তিগত আক্রমণের উত্তরে দেব বলেন যদি এক বছর আগের থেকে ভোট ঘোষণা হতো, তাহলে হিরন বলতো দেবের জন্যই মনে হয় ভারত ওয়ার্ল্ড কাপ হেরে গেছে। তবে কাঞ্চন মল্লিক কে প্রশ্ন করলে, তিনি বলেন কেশপুরে মানুষের যে ভালবাসা পেয়েছি, তাতে আমি আপ্লুত। এত মানুষের ভালোবাসা দেবের সঙ্গে আছে তাতে দেব অনেক বেশি ভোটে জিতুক এটাই আমি চাইবো।
Read Next
November 22, 2026
ভেন্টিলেশনে হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, শরীরে কীটনাশক মেলার দাবি পরিবারের
November 22, 2026
বৃষ্টির বিদায়, মঙ্গলবার থেকেই নামবে পারদ! নভেম্বরের শেষেই কি জাঁকিয়ে শীত, কলকাতার তাপমাত্রা নামতে পারে ১৮ ডিগ্রিতে
November 21, 2026
পুরোনো শিক্ষাঙ্গনের টানে: আইআইটি খড়গপুরকে ৫০ লক্ষ ডলার অনুদান দিয়ে আবেগঘন বার্তা সুন্দর পিচাইয়ের
November 21, 2026
আলু চাষের মরশুমেই বড় ধাক্কা! বৃষ্টির জলে ডুবল জমি, এক বিঘেতে ৩০ হাজার খরচের পর ফের বীজ কেনার চিন্তা
November 21, 2026
মালদহে ট্রেন বেলাইন হওয়ার মকড্রিল, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য
November 21, 2026
পালাবদলের পর প্রথমবার রাজ্যে মোদি, আইআইটি খড়গপুরের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ প্রধানমন্ত্রীর**
Related Articles
Check Also
Close
-
পিংলার পশ্চিমচকে নীল সরস্বতী পূজো উপলক্ষে ম্যারাথন দৌড়December 30, 2024







