প্রতিমাসেই মহিলাদের ঋতুচক্র প্রক্রিয়া হয়। সেই সময় মহিলারা তাদের মাসিকের সময় প্যাড, ট্যাম্পনের মতো বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করে থাকেন। তবে এইসব প্রোডাক্ট ব্যবহারের পরে সেগুলোর সঠিক পরিচ্ছন্নতা এবং নিয়মিত পরিবর্তনের দিকেও নজর রাখা অত্যন্ত জরুরি।
কিন্তু, এক নারী টানা দুই বছর ধরে তার মাসিকের জন্য ব্যবহৃত একটি জিনিসও পরিবর্তন করেননি।
দীর্ঘদিন শারীরিক সমস্যায় ভোগার পরে একদিন তিনি চিকিৎসকের কাছে চেক-আপের জন্য যান এবং তখন চিকিৎসক এমন একটি তথ্য জানালেন যা সকলকে বিস্মিত করে।
সংবাদ সূত্রে জানাগেছে , মিলেনি গ্যালেজ (২২) যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস শহরের বাসিন্দা। কিছুদিন আগে তিনি তার অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। তিনি জানান, গত ২ বছর ধরে তিনি শারীরিক নানা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন এবং তার স্বাস্থ্য ক্রমাগত অবনতির দিকে যাচ্ছিল। পরে, যখন চিকিৎসক তার গোপনাঙ্গ পরীক্ষা করেন, তখন তারা সেখানে একটি পুরোনো ট্যাম্পন পান। ওই ট্যাম্পনটি তার শরীরে ২ বছর ধরে আটকে ছিল।
মাসিকের পর মিলেনি ট্যাম্পনটি সরাতে ভুলে গিয়েছিলেন। এর ফলে তিনি টানা দুই বছর ধরে অসুস্থ ছিলেন। তিনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ‘হলিউড আনলক’-এ এই অভিজ্ঞতা নিয়ে একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে তিনি জানান, যখন তিনি ১৩-১৪ বছর বয়সী ছিলেন, তখন তিনি ট্যাম্পন ব্যবহার শুরু করেন। ওই ট্যাম্পনটি সংক্রমিত হয়ে যায়। তার অসুস্থতার লক্ষণগুলো লাইম রোগের মতো ছিল, যা সাধারণত এক ধরনের পোকামাকড়ের কামড়ে হয়। কিন্তু চিকিৎসকরা পরীক্ষা করে নিশ্চিত হতে পারেননি যে, তিনি প্রকৃতপক্ষে কোন রোগে আক্রান্ত ছিলেন।
তার পুরো শরীরে নিয়মিত ব্যথা হচ্ছিল এবং তার গোপনাঙ্গেও ক্রমাগত ব্যথা ছিল। অবশেষে, যখন তিনি চেক-আপের জন্য চিকিৎসকের কাছে যান, তখন তার রিপোর্টে চিকিৎসকরা চমকে যান। তারা পরীক্ষা করে দেখতে পান, তার গোপনাঙ্গে একটি ট্যাম্পন আটকে ছিল, যা তার অসুস্থতার কারণ হয়ে দাঁড়ায়।







