খেলাধুলা

আবার একসাথে সচিন – কাম্বলি, আবেগে ভাসলেন দুই বন্ধু

একসাথে ক্যারিয়ারটা শুরু করলেও ,একজন পৌঁছে যান ক্রিকেটের সর্বোচ্চ শিখরে , আর একজন যেনো কোথায় হারিয়ে যান । রমাকান্ত আচরেকরের দুই শিষ্য সচিন তেন্ডুলকর ও বিনোদ কাম্বলি । একসময় তারা যেনো ছিলেন এক আত্মা , দুই প্রাণ । শেষ মেষ আবার গুরুই মেলালেন তাদের । ছেলেবেলার সঙ্গীকে কাছে পেয়ে ভাবুক হয়ে পড়লেন বিনোদ কাম্বলি। সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও ।

সচিন ও কাম্বলি দুই ক্রিকেটারই গেছিলেন , তাদের কোচ প্রয়াত রমাকান্ত আচরেকরের এক স্মৃতি সৌধ উদ্বোধনের অনুষ্ঠানে । মঞ্চের একপ্রান্তে বসে ছিলেন কাম্বলি। সচিন সেখানে গিয়ে , তার হাত ধরে কিছুক্ষণ কথা বলেন । ভাইরাল ভিডিওতে দেখা যায় , সচিনের হাত ছাড়তে চাইছিলেন না তাঁর ছেলেবেলার বন্ধু । আর তা থেকেই বোঝা যায় , ক্রিকেট দুনিয়ায় সচিন এবং কাম্বলির মধ্যে দূরত্ব থাকলেও , বন্ধু সচিন ও কাম্বলি এখনো সেই আগের মতোই আছেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.