ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (ICC) নভেম্বর মাসের ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করেছে। অপ্রত্যাশিতভাবে, পুরুষ ও মহিলা বিভাগ মিলিয়ে এই সম্মানজনক পুরস্কারের জন্য একমাত্র ভারতীয় হিসাবে মনোনীত হয়েছেন দেশের বিশ্বজয়ী তারকা শেফালি ভার্মা।
মহিলাদের বিশ্বকাপ শেষ হওয়ার পরের মাস হওয়ায় নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট খুব বেশি হয়নি। কিন্তু যে ম্যাচটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল অর্থাৎ ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে হওয়া ফাইনাল—ঠিক সেখানেই জ্বলে উঠেছিলেন শেফালি। নাভি মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে তিনি শুধু ইনিংসের শুরুতেই ঝড় তুলে ৮৭ রান করেননি, বরং পার্ট-টাইম স্পিনার হিসাবে বল হাতেও ২টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। আশ্চর্যজনকভাবে, শেফালি মূল স্কোয়াডের অংশ ছিলেন না। ইনজুরির কারণে প্রতিক্ষা রাওয়ালের জায়গায় তিনি দেরিতে দলে আসেন এবং শুধু সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচেই খেলার সুযোগ পান। আর তাতেই বাজিমাত!
এই তালিকায় শেফালির সঙ্গে আছেন সংযুক্ত আরব আমিরশাহীর অধিনায়ক ঈশা ওজা এবং থাইল্যান্ডের থিপাটচা পুত্থাওয়াং, যাঁরা ব্যাংককে অনুষ্ঠিত প্রথম আইসিসি উইমেন্স এমার্জিং নেশনস ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করেছেন। ঈশা ওজা টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন, অন্যদিকে থিপাটচা পুত্থাওয়াং ফাইনালে ৪টি উইকেটসহ মোট ১৫টি উইকেট নিয়ে থাইল্যান্ডকে শিরোপা জিততে সাহায্য করেছেন।
পুরুষদের বিভাগে এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন তিনজন ভিন্ন দেশের তারকা দক্ষিণ আফ্রিকার অফ স্পিনার সাইমন হারমার যিনি সম্প্রতি ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে ১৭ উইকেট তুলে নিয়েছেন, যেখানে তাঁর বোলিং গড় ছিল মাত্র ৮.৯৪। প্রোটিয়াদের ২-০ ব্যবধানে সিরিজ জয়ে তাঁর অবদান ছিল বিশাল।
, বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল যিনি ইসলাম আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ২-০ সিরিজ জয়ে তাইজুল সামনে থেকে নেতৃত্ব দেন, ১৩টি উইকেট শিকার করে প্লেয়ার অফ দ্য সিরিজ নির্বাচিত হন, এবং পাকিস্তানের অলরাউন্ডার মহম্মদ নওয়াজ ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের জয়ে বড় ভূমিকা রাখেন নওয়াজ। ওয়ানডেতে ১০৪ রান করার পাশাপাশি টি-টোয়েন্টিতে তিনি ১১টি উইকেট নেন। ফাইনালে তাঁর ৩/১৭ বোলিং পারফরম্যান্স পাকিস্তানকে শিরোপা এনে দেয়।







