রাজ্য

গতানুগতিক নিয়ম ভেঙে কাগজ দিয়েই মা দূর্গার মূর্তি তৈরী পাটুলীর শিল্পীর

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা।

আমরা এতদিন খড় মাটি দিয়েই তৈরী মা দূর্গার মূর্তি দেখে এসেছি। এবার এই খড়-মাটির গতানুগতিক নিয়ম ভেঙে কাগজ থেকেই মায়ের মূর্তি তৈরি করছেন পাটুলির ঘোষপাড়া এলাকার এক শিল্পী।

খবর কাগজ ভিজিয়ে মন্ড তৈরি করে তা দিয়েই তৈরি করছেন মা দুর্গার মূর্তি। পূজিত হবে মা দূর্গা। এমন অভিনবত্ব মূর্তি তৈরীর কারিগর দেশরাজ দাস।

শিল্পীর কথায়, খবরের কাগজের মতো স্বল্পমূল্যের এক বস্তু থেকে এটি তৈরি হওয়ায় একদিকে মূর্তি তৈরীর যেমন খরচ কমেছে, তেমনি মাটির মূর্তির তুলনায় এটি যথেষ্ট হালকা। তাই সহজেই মন্ডপে নিয়ে যাওয়া যাবে। পাশাপাশি এই সৃষ্টি সম্পূর্ণ পরিবেশ বান্ধব। শুধু মূর্তি নয়, মূর্তির পাশাপাশি প্রতিমার সাজসজ্জ্বা সবকিছুই তৈরি হচ্ছে কাগজ থেকে। এমনকি কোনরকম ছাঁচ ছাড়াই শিল্পীর হাতের জাদুতে মন্ডপে প্রান পাবে মা দূর্গা। পূজোকে আর মাত্র কয়েকদিন, তাই বিরাম নেই শিল্পীর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.