নিজস্ব সংবাদদাতা : ওডিআই বিশ্বকাপের সব ম্যাচ দেখতে পারবেন বলিউড প্রাক্তন অভিনেতা অমিতাভ বচ্চন। ২০২৩ আসন্ন বিশ্বকাপের গ্লোডেন টিকিট তুলে দেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। মঙ্গলবার বিশ্বকাপের জন্য দল ঘোষণার পরই জয় শাহ পৌঁছে যান বিগ বি র বাড়িতে। বিশ্বকাপের উপলক্ষে এই বিশেষ টিকিট তৈরী হয়েছে বিবিসিসিআই এর তরফ থেকে। এই টিকিট থাকলে দেখা যাবে বিশ্বকাপের সব ম্যাচ ভিআইপি গেট দিয়ে প্রবেশ করা থেকে স্টেডিয়ামে বিশেষ অতিথির সন্মান পাবেন এই গোল্ডেন টিকিটের মাধ্যমে। বিভিন্ন দেশের খ্যাতিনামা ব্যক্তিদের এই গোল্ডেন টিকিটি দেওয়ার কল্পনা করেছেন বিসিসিআই কর্তৃপক্ষ। বিগ বি র হাত দিয়েই এই শুভ কাজটি শুরু হয়। অমিতাভ বচ্চনের হাতে এই টিকিটি দেওয়ার ছবি সোস্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিসিসিআই কর্তৃপক্ষ। তার সঙ্গে শিরোনামে লেখেন বিসিসিআই সচিব জয় শাহ বিশ্বকাপের এই গোল্ডেন টিকিটি তুলে দিয়েছেন বলিউডের মহাতারকা অমিতাভ বচ্চনের হাতে। তাঁর হাতে এই টিকিটি দিয়ে খুবই গর্বিত। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে ওডিআই বিশ্বকাপ। ১০ টি শহরে আয়োজিত হবে বিশ্বকাপের ম্যাচ। ২০১৯ এর দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড ২০২৩ এর বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে।
Read Next
November 12, 2026
বিরাটের পরামর্শেই সাফল্য? অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সেঞ্চুরির পর ভাইরাল আর্যবীর শেহওয়াগের পুরনো ভিডিও
November 12, 2026
দিল্লির অধিনায়কত্বে থাকতে নারাজ অক্ষর প্যাটেল! সৌরভের চিন্তা বাড়িয়ে নেতৃত্বের দৌড়ে নতুন মোড়
November 11, 2026
ফিফার বিশেষ কর্মসূচিতে প্রথম পুরুষ ফুটবলার হিসেবে জায়গা করে নিলেন সুনীল ছেত্রী
November 11, 2026
মালদ্বীপকে হারিয়ে নকআউটে ভারত, জয়ের নায়ক সুহেল ভাট
November 10, 2026
স্ত্রীর জন্মদিনে সচিনের আবেগঘন বার্তা, এক লাইনের শুভেচ্ছাতেই প্রকাশ পেল অঞ্জলির প্রতি ভালোবাসা
November 10, 2026
পাঞ্জাবের সঙ্গে আট বছরের সম্পর্কের ইতি, মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিচ্ছেন অর্শদীপ!
Related Articles
Check Also
Close







