বিনোদন

এখনো কি কারণে সিঙ্গেল পায়েল সরকার?

প্রেমের গুঞ্জন ছিল.. তবু এখনও কেন বিয়ে করছেন না অভিনেত্রী পায়েল? অকপটে নায়িকা কি বলছেন.. জানুন।
তাঁর সঙ্গে প্রেমের সম্পর্কের গুঞ্জন ছিল এক পরিচালকের… তবে তা পরিণতি পায়নি । নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত হলেও, ব্যক্তিগত জীবনে নাকি তিনি সিঙ্গল।

প্রেম করতে চান, তবে হচ্ছে না! কারণটা ঠিক কী?
একসময় পায়েলের সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছিল রাজ চক্রবর্তীর। তবে সেই সম্পর্ক পরিণতি পায়নি। বর্তমানে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সংসার করছেন রাজ। তাঁদের এক পুত্র ও এক কন্যাসন্তানও রয়েছে।
অন্যদিকে, নিজের প্রেম নিয়ে তেমন লুকোচুরি করেন না পায়েল। কিন্তু তিনি সবসময়েই বলেন, প্রেমিক বলে কাউকেই নাকি মনে ধরে না তাঁর।

‘দাদাগিরি’-র মঞ্চে এসে পায়েল অকপটে বলেন, ‘বাঙালি পরিবারে যেমন মনের মতো ছেলে খুঁজে পাওয়া কঠিন, সমান কঠিন বাবা-মায়ের মনের মতো ছেলে খুঁজে পাওয়াও। আমি কেবল নিজের কেন, বাবা-মায়ের মনের মতো ছেলেও খুঁজে এনে দিচ্ছি না। কারণ যে কোনও ছেলে খুঁজে আনলেই তাঁর জন্য প্রচুর প্রশ্ন সাজাচ্ছেন বাবা-মা।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.