দেশরাজনীতি

ভ্রান্ত ধারণার চক্রব্যূহ থেকে বেরনো খুব কঠিন ! ইস্তফার পর ধনকড়ের মন্তব্যে বাড়ল জল্পনা

জুলাই মাসে , হঠাৎ করে , জগদীপ ধনকড় ইস্তফা দিয়েছিলেন উপরাষ্ট্রপতি পদ থেকে। বলা যায় , পদ থেকে সরার পরে , একেবার চোখের আড়ালে চলে গিয়েছিলেন তিনি । মাস চারেক সেভাবে কোনো সন্ধানই পাওয়া যায়নি তাঁর । তবে এবার ইস্তফার প্রায় চার মাস পর জনসমক্ষে এসে জগদীপ ধনকড় এর মন্তব্য , “ভ্রান্ত ধারণার চক্রব্যূহ থেকে বেরনো খুব কঠিন।” আর এই মন্তব্যকে কেন্দ্র করেই , তৈরি হয়েছে জোর চর্চা ।

ভোপালে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রাক্তন উপরাষ্ট্রপতি । সেখানে তাকে বলতে শোনা যায় , “আজ চার মাস বাদে এই শহরে, এই অনুষ্ঠানে এসে কোনও কিছু বলতেই আমার কোনও বাধা নেই।” তিনি আরো বলেন , “ভগবান করুন কেউ যেন ভ্রান্ত ধারণার চক্রব্যূহে না পড়ে। এই ন্যারেটিভের চক্রব্যূহ খুব ভয়ংকর।” উল্লেখ্য , ধনকড় যদিও বলে দিয়েছেন , তার এই মন্তব্য , তার নিজের উদাহরণ নয় ।

প্রসঙ্গত গত জুলাই মাসের ২১ তারিখ , উপরাষ্ট্রপতির পদ থেকে আচমকাই ইস্তফা দিয়েছিলেন জগদীপ ধনকড়। রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে তিনি কারণ উল্লেখ করেছিলেন , চিকিৎসকদের পরামর্শ মতো এবং শারীরিক পরিস্থিতির কথা মাথায় উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিচ্ছেন তিনি । আর তারপরেই চারমাস পর , প্রাক্তন উপরাষ্ট্রপতির এমন মন্তব্য , কিছুটা হলেও জল্পনা উসকে দিয়েছে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.