চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (BEL)-এ ডেপুটি ইঞ্জিনিয়ার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চুক্তির ভিত্তিতে এই নিয়োগ করা হবে। মোট শূন্যপদ রয়েছে ২টি। প্রাথমিকভাবে দু’বছরের জন্য নিয়োগ হলেও প্রয়োজন অনুযায়ী আরও এক বছর মেয়াদ বাড়তে পারে।
বেতন: নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে ৪০,০০০ থেকে ১,৪০,০০০ টাকা পর্যন্ত বেতন পাবেন।
যোগ্যতা: আবেদনকারীদের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Bachelor of Engineering (BE) অথবা Bachelor of Technology (BTech) ডিগ্রি থাকতে হবে। সাধারণ বিভাগের প্রার্থীদের বয়স ২৮ বছরের মধ্যে এবং সংরক্ষিত বিভাগের প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩১ বছর হতে হবে। অন্যান্য যোগ্যতা ও শর্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আবেদন পদ্ধতি: BEL-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। নির্ধারিত ফর্ম পূরণের পাশাপাশি প্রয়োজনীয় নথি ও আবেদনমূল্য জমা দিতে হবে। আবেদনের শেষ তারিখ ৪ সেপ্টেম্বর। বিস্তারিত তথ্য জানতে সংস্থার প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আবেদন করুন।







