রাজনীতি

বিধায়ক এলাকায় ঢুকলেই তাকে উলঙ্গ করে মারা হবে- এমনটাই হুমকি পোস্টারে তীব্র চাঞ্চল্য ছড়ালো হাওড়ার ডোমজুড় বিধানসভা এলাকার বাঁকড়ায়।

জানা গিয়েছে সোমবার সকাল বেলা বাঁকড়া সানা পাড়া ,কবর পাড়া সহ বেশ কয়েকটি এলাকায় কালো ব্যাকগ্রাউন্ড এর উপর সাদা রং দিয়ে লেখা এই হুমকি পোস্টার দেখতে পায় এলাকার বাসিন্দারা। তবে এই পোস্টটা কে বা কারা লাগিয়েছে তা এখনো জানা যায়নি এবং ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ এর কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য বেশ কিছুদিন আগে ডোমজুড় তিন নম্বর গ্রাম পঞ্চায়েতে গুলির ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে এবং এক্ষেত্রে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব উঠে এসেছে। রাজনৈতিক মহলের অভিমত শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের এই বিধানসভায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ক্রমশ উঠে আসায় চাপে থাকছে তৃণমূল কংগ্রেস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.