Uncategorizedরাজ্য

পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর, সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে স্থানীয় প্রশাসন থেকে জনপ্রতিনিধিরা

ভোর থেকেই মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী থেকে অভিভাবকদের ভীড়। যথা সময়ে পরীক্ষাকেন্দ্র যাতে ঢুকতে পারে তার জন্য স্থানীয় পুলিশ প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিরা সাহায্য করছেন।
পূর্ব মেদিনীপুর জেলায় মোট মাধ্যমিক পরীক্ষার্থী ৬৬ হাজার ২২১ জন। যার মধ্যে ছাত্র ৩১ হাজার ৮৬৪ জন এবং ছাত্রী ৩৪ হাজার ৩৫৭ জন। ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি ২ হাজার ৪৯৩ জন। মোট পরীক্ষা গ্রহন কেন্দ্র ১১০ টি যার মধ্যে মেন ভেনু ৭৩ টি এবং সাব ভেনু ৩৭ টি। সকাল ৯:৪৫ থেকে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা কেন্দ্রের সামনে পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিদের জল, গোলাপ, কলম প্রভৃতি দিয়ে পরীক্ষার্থীদের উৎসাহিত করা হচ্ছে। রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার পরীক্ষা কেন্দ্র গুলিতেও একই ছবি দেখা দিচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.