রাজনীতি

বারাসাত কেন্দ্রের প্রার্থী কাকলি ও তার স্বামীকে অপহরণ

ভোটের আগেই তৃণমূলের বিরুদ্ধে অপহরণের অভিযোগ উঠল প্রার্থীকে। যদিও, অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। অপহরণ করা হয়েছে বারাসত লোকসভা কেন্দ্রের নির্দল প্রার্থী কাকলি ঘোষকে।
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার বারাসত কেন্দ্রে মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন নির্দল প্রার্থী কাকলি ঘোষ।সেখান থেকে তিনি বাপের বাড়ি চলে যান। প্রার্থীর বাবার বাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলার হাবরা বামিহাটি এলাকায়। অভিযোগ অনুযায়ী, রাত্রিবেলা দশ থেকে পনেরো জনের একটি দুষ্কৃতী দল কাকলি ঘোষ ও তাঁর স্বামী সঞ্জীব ঘোষকে বাইকে তুলে নিয়ে চলে যায়। শেষ পাওয়া খবর অনুযায়ী, দু’জনের মোবাইল এখনও অফ।

এই ঘটনায় হাবড়া থানার দারস্ত হয়েছেন নির্দল প্রার্থীর অনুগামীরা। এই অভিযোগের তীর শাসক দলের দিকেই। ঘটনা তদন্তে তৎপর হয়েছেন হাবরা থানার পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.