রাজনীতি

মিছিলের মধ্য দিয়ে ভোট প্রচার সেরে ফেললেন সিপিআইএম নেতৃত্ব

শাসকের জামানায় ঘর ভাঙলো শাসকের।বুধবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের চাঁদকুড়ি এলাকায় ঘাটাল লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী তপন গাঙ্গুলীর সমর্থনে মিছিলের মধ্য দিয়ে ভোট প্রচারপর্ব সেরে ফেললেন সিপিআইএম নেতৃত্ব, সেখানে উপস্থিত ছিলেন দাপুটে সিপিআইএম নেতা সুশান্ত ঘোষ সহ একাধিক জেলা ও ব্লকের নেতা কর্মীরা,পাশাপাশি এদিন সিপিআইএমের দাবি মিছিল এরপর পথসভায় দন্ডরা এলাকার দেড়শ টি পরিবার তৃণমূল ছেড়ে সিপিআইএমে যোগদান করে।

এদিন সুশান্ত ঘোষ,এছাড়াও একাধিক সিপিআইএম নেতাকর্মীরা, উপস্থিতিতে নব সিপিআইএম কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন।তবে লোকসভা নির্বাচনের আগে শাসক শিবিরের এই ভাঙ্গনের ফলে অনেকটাই অস্বস্তিতে পড়তে পারে শাসক শিবির,এমনটাই অনুমান করছেন রাজনৈতিক মহলের একাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.