সৈকত নগরীর দিঘা বেড়াতে আসার পথে দুর্ঘটনায় কবলে পড়ে মর্মান্তিক মৃত্যু হল ৪ পর্যটক। ঘটনাস্থলেই পর্যটক চারজনের মৃত্যু হয়। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ৭ টা নাগাদ দিঘা – নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে মারিশদা দইসাই বাসস্ট্যাণ্ড সংলগ্ন এলাকায়। যদিও পর্যটকদের এখনোও পর্যন্ত কোন পরিচয় জানা যায়নি। পরিচয় উদ্ধার করতে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, কাঁথি থেকে একটি বেসরকারি বাস কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। অপর দিক থেকে নদীয়া জেলা থেকে একটি প্রাইভেট গাড়িতে করে চারজন পর্যটক দিঘা আসছিল। দিঘা – নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে মারিশদা দইসাই বাসস্ট্যাণ্ড কাছে এলে যাত্রীবাহী বাস ও প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। মারিশদা থানার পুলিশ ৪ জনের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে জন্য কাঁথি হাসপাতলে পাঠিয়েছে। মারিশদা থানায় ওসি প্রলয় চন্দ্র বলেন ” দ্রুত গতিতে থাকার কারণে এমন দুর্ঘটনা বলে অনুমান করছি। পরিচয় উদ্ধার করতে তদন্ত শুরু করা হয়েছে …
Read Next
November 22, 2026
ভেন্টিলেশনে হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, শরীরে কীটনাশক মেলার দাবি পরিবারের
November 22, 2026
বৃষ্টির বিদায়, মঙ্গলবার থেকেই নামবে পারদ! নভেম্বরের শেষেই কি জাঁকিয়ে শীত, কলকাতার তাপমাত্রা নামতে পারে ১৮ ডিগ্রিতে
November 21, 2026
আলু চাষের মরশুমেই বড় ধাক্কা! বৃষ্টির জলে ডুবল জমি, এক বিঘেতে ৩০ হাজার খরচের পর ফের বীজ কেনার চিন্তা
November 21, 2026
মালদহে ট্রেন বেলাইন হওয়ার মকড্রিল, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য
November 21, 2026
পালাবদলের পর প্রথমবার রাজ্যে মোদি, আইআইটি খড়গপুরের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ প্রধানমন্ত্রীর**
November 20, 2026
বিদেশি অর্থে পুরুলিয়া-বাঁকুড়ায় ধর্মান্তকরণের চেষ্টা, মিশনারিদের নিশানা করে বিস্ফোরক অভিযোগ শমীকের**
Related Articles
Check Also
Close
-
৬২৮ বছরের মাহেশের রথযাত্রার এ বার সকাল থেকেJune 22, 2024







