জেলা

পূজোর মুখে জল যন্ত্রনা পিংলায়

সব্যসাচী গুছাইত, নিজস্ব প্রতিনিধী: নিম্নচাপের প্রভাবে গতকাল থেকে টানা বর্ষন জনিত কারনে পিংলার একাধিক জায়গা জলমগ্ন। মালিগ্রাম, বাগনাবাড়, জলচক, পিন্ডরুই গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম বর্তমানে অতি বৃষ্টির জেরে প্লাবিত। জলবন্দি বহু পরিবার। মালিগ্রাম গ্রাম পঞ্চায়েতের পাঁচথুবী , কেলেয়াড়া, নয়া, জলচক গ্রাম পঞ্চায়েতের পশ্চিমচক, জলচক, জঁহাট, গোকুলচক গ্রামগুলির জলবন্দী মানুষ বর্তমানে সমস্যার সম্মুখীন। ধান চাষের জমি জলের তলায় থাকায় ক্ষতিগ্রস্থ চাষীরা। এলাকার বহু পুকুর ডুবে যাওয়ায় মাছ চাষের ও যথেষ্ট ক্ষতির সম্ভাবনা।

পিংলার প্রশাসনিক উদ্দোগে গতকাল থেকেই রেসকিউ সেন্টার খোলা হয়েছে। বিডিও ওসি এবং জনপ্রতিনিধীরা ক্ষতিগ্রস্থ স্থানে একাধিকবার গিয়ে তদারকি করলেও জলবন্দী মানুষ একাধিক অভিযোগ করেন সংবাদ মাধ্যমের সামনে। যদিও পিংলার প্রশাসন থেকে জনপ্রতিনিধীরা যথেষ্ট তৎপর জলবন্দী এলাকাবাসীর যন্ত্রনা লাঘবের জন্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.