খেলাধুলা

শামির দলে ফেরা নিয়ে মুখ খুললেন রোহিত

অস্ট্রেলিয়া সফরেও দলে ফিরবেন না মহম্মদ শামি ! এমনটিই বার্তা অধিনায়ক রোহিতের । ভারত বনাম নিউজিল্যান্ড সিরিজ শুরু হবে বুধবার থেকে । তাঁর আগেই অধিনায়ক জানিয়ে দিলেন , এখনো পুরোপুরি সুস্থ নন বাংলার পেসার , হাঁটুতে চোট রয়েছে শামির । ২০২৩ এর বিশ্বকাপের পর থেকেই চোট নিয়ে ভুগছেন শামি । রোহিত জানান , “সত্যি বলতে অস্ট্রেলিয়া সিরিজ়ে শামিকে ভাবা কঠিন। শামির হাঁটু ফুলে রয়েছে। যে কারণে ওর দলে ফেরা পিছিয়ে গিয়েছে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে চিকিৎসক এবং ফিজ়িয়োরা দেখছেন শামিকে।”

রোহিতের কথায় , “সামি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেই রয়েছে। রিকোভারির মাঝেই ওর নতুন করে সমস্যা দেখা দেয়। হাঁটু ফুলে গিয়েছিল। রিহ্যাব পর্বে যা বড় ধাক্কা। ওকে আবার নতুন করে শুরু করতে হয়েছে। ফিজিও, চিকিৎসকদের সঙ্গে কাজ করছে। আমরাও চাই অস্ট্রেলিয়া সিরিজের আগে ফিট হয়ে উঠুক সামি। তবে আধা ফিট সামিকে নিয়ে যেতে চাই না। সেটা সঠিক সিদ্ধান্ত হবে না। এত দিন পর ফিরলেও অস্ট্রেলিয়ায় গিয়ে সাফল্য পাবে, গ্যারান্টি নেই। ওকে নিয়ে কোনও তাড়াহুড়ো করতে চাই না। সামিকে একশো শতাংশ ফিট হওয়ার পর্যাপ্ত সুযোগ দেওয়া হবে। ঘরোয়া ক্রিকেটেও খেলবে। এরপর দেখা যাক কী পরিস্থিতি থাকে।”

বহুদিন ধরেই শামির জাতীয় দলে প্রত্যাবর্তন নিয়ে আগ্রহী অনুগামীরা । সমর্থকদের আশা ছিল বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে ফিরবেন তিনি । তবে জাতীয় দল তো নয়ই , ফিটনেসের কারণে রঞ্জিতেও সুযোগ পাননি শামি । এরপরই , ভারতীয় অধিনায়ক জানিয়ে দিলেন , অস্ট্রেলিয়া সিরিজেও শামির দলে ফেরা কঠিন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.