বিজেপির বুথ এজেন্টের বাইক পুড়ে ছাই। অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে। অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের।
বেলগাছিয়ার জে কে মিত্র রোড, কাশীপুর মণ্ডল সাংগঠনিক এলাকা বিজেপির। কলকাতা পুরসভার ৩ নম্বর ওয়ার্ড। বিজেপি কর্মীর নাম তারক দাস। ভাইয়ের নাম ভোলা দাস। রাত আড়াইটে নাগাদ এই দুই ভাইয়ের বাড়ির সামনে দাঁড় করিয়ে রাখা দুটি বাইক পুড়িয়ে দিয়েছে কে বা কারা। তারক দাস তিনি ২০২১ সালের ভোট পরবর্তী হিংসার শিকার বলে বিজেপির অভিযোগ। তিনি সেই সময় ৩ মাস বাড়ি ছাড়া ছিলেন। তিনি ১ জুনের ভোটে বিজেপি প্রার্থী তাপস রায়ের বুথ এজেন্ট। রামকৃষ্ণ প্রাথমিক বিদ্যালয় ২৪৫ নম্বর বুথের এজেন্ট তিনি।







