চাকরি

দ্বাদশ পাশেই রেলে চাকরির সুযোগ, ১৬৮৮ পদে নিয়োগের বিজ্ঞপ্তি

চাকরিপ্রার্থীদের জন্য একের পর এক বড় সুযোগ। ব্যাঙ্কের পাশাপাশি এবার রেলে নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে। ২০২৬-২৭ সালের নন-টেকনিক্যাল আন্ডারগ্র্যাজুয়েট পদে মোট ১৬৮৮টি শূন্যপদে নিয়োগ করবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB)। সম্ভাব্য ৫ অক্টোবর থেকে শুরু হতে পারে আবেদন প্রক্রিয়া। আবেদন চলবে ১৩ নভেম্বর পর্যন্ত।
এই নিয়োগে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের ন্যূনতম দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। স্বীকৃত কোনও বোর্ড বা প্রতিষ্ঠান থেকে পাশ করা প্রার্থীরাই আবেদন করতে পারবেন। পাশাপাশি সংশ্লিষ্ট পদের জন্য হিন্দি ও ইংরেজিতে টাইপিংয়ের দক্ষতাও প্রয়োজন হবে।
বয়সের ক্ষেত্রেও রয়েছে নির্দিষ্ট নিয়ম। আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩৩ বছর হতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় নির্ধারিত ছাড় পাবেন।
অন্যদিকে, ব্যাঙ্কিং সেক্টরেও চলছে বড় নিয়োগ প্রক্রিয়া। IBPS RRB Recruitment-এর মাধ্যমে অফিস অ্যাসিস্ট্যান্ট, অফিসার স্কেল ১, ২ এবং ৩ মিলিয়ে মোট ১৩,৭৫৭টি পদে নিয়োগ করা হবে। অফিসার স্কেল ১-এর প্রিলিমিনারি পরীক্ষা নভেম্বর এবং অফিস অ্যাসিস্ট্যান্টের পরীক্ষা ডিসেম্বর মাসে হওয়ার কথা।
ফলে ব্যাঙ্ক ও রেল—দুই ক্ষেত্রেই সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া প্রার্থীদের সামনে রয়েছে একাধিক সুযোগ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.