জেলা

বসত বাড়ির আড়ালে চলছিলো নকল দেশি ও বিলেতি মদ তৈরির কারবার।

বসত বাড়ির আড়ালে চলছিলো নকল দেশি ও বিলেতি মদ তৈরির কারবার। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার জলপাইগুড়ির ময়নাগুড়ির রামশাই গ্রাম পঞ্চায়েত কাজল দিঘি এলাকায় হানা দিয়ে প্রচুর পরিমাণে নকল মদ ও মদ তৈরির উপকরণ বাজেয়াপ্ত করলো জলপাইগুড়ি আবগারি দফতর। মদ তৈরির গোপন ডেরায় হানা দেন আবগারি দফতরের কর্মীরা। বাড়ি ঘিরে ফেলে চলে অভিযান। বাড়ির মালিক নিরঞ্জন রায় পলাতক। তার খোঁজ চলছে।
উদ্ধার হয়েছে ৪ হাজার লিটার স্প্রিট।৬০০ কাটুন জাল বিলেতি মদ।তিনটি পাঞ্চিং মেশিন। নামি কোম্পানির মদের স্টিকার। কয়েক হাজার ছিপি। বাজেয়াপ্ত মদের মূল্য ৫ কোটি ২০ লক্ষ টাকা। অবৈধ এই মদ বাজারে বিক্রির ফলে কোটি কোটি টাকা রাজস্বের ক্ষতি হচ্ছিলো বলে আবগারি বিভাগের এডিশনাল এক্সাইজ কমিশনার সুজিত দাস জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.