খেলাধুলা

নাইট শিবিরে ঝড়! কোচ থেকে ক্যাপ্টেন—বদলে যাওয়ার পূর্বাভাস

আইপিএল ২০২৫-এ চ্যাম্পিয়ন ট্যাগ নিয়ে মরশুম শুরু করলেও, কলকাতা নাইট রাইডার্সের (KKR) পারফরম্যান্স যেন ভেঙে পড়েছে জোড়া বেলায়। নয় ম্যাচে মাত্র তিনটি জয় নিয়ে পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে থাকা নাইটদের অবস্থা অত্যন্ত শোচনীয়। মাঠের পারফরম্যান্স যেমন হতাশাজনক, তেমনই ড্রেসিংরুমে চলছে টানাপোড়েন। দলের প্রধান কোচ চন্দ্রকান্ত পন্ডিত এখন প্রবল চাপের মুখে, এবং তার ভবিষ্যৎ নিয়ে উঠছে বড় প্রশ্নচিহ্ন।

রেভস্পোর্টজের রিপোর্ট অনুযায়ী, কেকেআর শিবিরে অভ্যন্তরীণ অশান্তি তীব্র আকার নিয়েছে। এক বিদেশি তারকা পন্ডিতের আচরণে অসন্তুষ্ট, যা দলের মনোবলে সরাসরি প্রভাব ফেলেছে। বলা হচ্ছে, একটি ডিনার নিয়ে প্রশ্ন তুলে পন্ডিত সম্পর্কের ওপর সন্দেহ প্রকাশ করেন। এমন আচরণে দলের পরিবেশ আরও জটিল হয়ে উঠেছে।

কোচ বদলের আলোচনা জোরালো হলেও, মাঝ মরশুমে পরিবর্তনের সম্ভাবনা কম। তবে বিকল্প হিসেবে উঠে এসেছে অভিষেক নায়ারের নাম। গম্ভীরের ছায়াসঙ্গী হয়ে ২০২৪ আইপিএল জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন নায়ার। ফের মেন্টর হিসেবে দলে ফিরে এসেই এবার কোচের চেয়ার পেতে পারেন তিনি। খেলোয়াড়দের সঙ্গে তার সম্পর্ক এবং গভীর বোঝাপড়া কেকেআরকে আবার ঘুরে দাঁড়াতে সাহায্য করতে পারে।

অন্যদিকে, সম্ভাব্য কোচ হিসেবে আলোচনায় রয়েছেন প্রাক্তন কেকেআর অধিনায়ক ইয়ন মর্গান। তার নেতৃত্বে দল ২০২১ সালে ফাইনাল খেলেছিল। কেকেআর ম্যানেজমেন্টের সঙ্গে তার সুসম্পর্ক তাকে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী করে তুলেছে। এমনকি অধিনায়ক অজিঙ্কা রাহানের ভবিষ্যৎও অনিশ্চিত।

রাহানে, রাসেল, ভেঙ্কটেশ, রিঙ্কুরা ব্যর্থ হলেও, কিছুটা আশার আলো জেলেছে নারিন ও বরুণরা। তবে দলকে ঘিরে একের পর এক বিতর্ক ইঙ্গিত দিচ্ছে—শুধু কোচ নয়, বদল দরকার গোটা কৌশলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.