রাজনীতি

যাদবপুরে এমন প্রার্থী বেছে ভুল হয়েছে, মুখ্যমন্ত্রীর মন্তব্যের পাল্টা সুর চড়ালেন সায়নী, তবে কি ফাটল ধরলো দলে?

একদা ‘বাম গড়’ হিসেবে পরিচিত যাদবপুরে গত কয়েকবছরে দাপট রয়েছে ঘাসশিবিরের। এবার চব্বিশের লোকসভা নির্বাচনের সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে লড়ছেন দলের যুব নেত্রী ও অভিনেত্রী সায়নী ঘোষ। কিন্তু গত ররিবার সায়নীর সমর্থনে হরিনাভিতে একটি সভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সায়নীকে কাছে ডেকে বলেন প্রার্থী বাছাইয়ে ভুল ছিল এমনটাই মন্তব্য করতে দেখা যায় মমতাকে।

এখানে প্রশ্ন উঠছে, কী বলতে চেয়েছিলেন নেত্রী। পরে অবশ্য নিজেই বলেন “আমার প্রার্থী সায়নী। ওকে এই কারণে দেওয়া হয়েছে, কারণ আগের বার আপনারা ততটা সার্ভিস পাননি”।মুখ্যমন্ত্রী কারোর নাম না নিলেও তিনি যে বিদায়ী সাংসদ মিমির কথাই বলছেন তা বুঝতে অসুবিধা হয়নি কারোর। তবেএবার এই সুরেই মুখ খুললেন তৃণমূল প্রার্থী সায়নী।

সায়নী জনপ্রিয় এক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘মিমির খামতি ছিল’। অপরদিকে তাঁকে জিজ্ঞেস করা হয়, মিমির হাত থেকে যাদবপুরকে কেমন অবস্থায় পেয়েছেন? জবাবে তৃণমূল প্রার্থী বলেন, “যাদবপুর মিমির বিষয় নয়, মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের বিষয়। টালিগঞ্জে অরূপ বিশ্বাস বিষয়। যাদবপুরে মলয় মজুমদার বিষয় … আমাদের বিধায়ক, পৌর প্রতিনিধিরা লাগাতার কাজ করছেন। মিমির প্রচুর দায়িত্ব ছিল। কিছু কাজ করেছে, কিছু করতে পারেনি। খামতি আছে, আমি পূরণ করব”।

যাদবপুর তেমন ‘সার্ভিস’ পায়নি একথা বললেও মিমিকে দোষারোপ করেননি তৃণমূল সুপ্রিমো। বরং বলেছিলেন , “তাঁর অবশ্য কোনও দোষ ছিল না। তিনি নিজের সিনেমার দুনিয়ায় ব্যস্ত। এটা আমাদেরই দোষ ছিল। সেই কারণে আমরা সেই দোষ শুধরে নিয়েছি। সায়নী এলাকায় পড়ে থেকে লড়াই করবেন। দাঁতে দাঁত চেপে উন্নয়নের কাজ করবেন”।

তৃণমূল প্রার্থী সায়নী বলেন, “মিমি নিজের মতো করে কাজ করার চেষ্টা করেছে। কিছু চ্যুতি-বিচ্যুতি থাকে। আগেই বলেছে ও প্রথমে একজন অভিনেত্রী। তবে আমি প্রথমে একজন সভানেত্রী। যাদবপুরের মানুষও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেই আমায় গ্রহণ করেছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.