এলাকায় লাগানো সিসিটিভির জেরে চুরির ঘন্টা খানেকের মধ্যেই ধরা পড়লো দুই চোর।মঙ্গলবার মোটর সাইকেল সহ দুই চোরকে গ্রেপ্তার করলো কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশ।ঘটনা প্রসঙ্গে জানা যায় মঙ্গলবার বিকেলে ডিভিসির অমর ঝর্ণা কাছে বারাবনির দোমহানি থেকে ঘুরতে আসে ক্ষমা মণ্ডল ও তার এক বন্ধু।পিঠের ব্যাগে মোবাইল ফোন ও তার পার্স রেখে ঝর্নার কাছে বন্ধুর ফোনে ছবি তুলতে যায়।সেই সময় ঝর্ণার কাছে প্রদীপ দাস ও তার বন্ধু অরিন্দম দাস পিকনিক করছিলেন।তারা সময় বুঝে গাড়ির উপরে রাখা যুবতীর ব্যাগ নিয়ে চম্পট দেয়।যুবতী ক্ষমা মণ্ডল সঙ্গে সঙ্গে গিয়ে বিষয়টি কল্যানেশ্বরী ফাঁড়িতে জানাই ও লিখিত অভিযোগ করে সালানপুর থানায়।অভিযোগ পাওয়ার পরেই পুলিশ তদন্ত শুরু করে।এলাকায় সিসিটিভি ফুটেজ চেক করে তাদের চিহ্নিত করে।অভিযোগকারীকে ডেকে তার ব্যাগ চিহ্নিত করা হয়।সিসিটিভি থেকে গাড়ির নাম্বার ধরে ট্রাফিক পুলিশের কাছে তাদের তথ্য নিয়ে ফোন নাম্বার ট্রেস করে সালানপুর কালিতলা থেকে মোটর সাইকেল সহ প্রদীপ দাস ও অরিন্দম দাসকে গ্রেপ্তার করে কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশ।এবং তাদের কাছে থেকে চুরি যাওয়া ব্যাগ ও মোবাইল ফোন উদ্ধার করে।তাছাড়া অপরাধে ব্যবহৃত মোটর সাইকেলটি বাজেয়াপ্ত করে পুলিশ।জানা যায় ধৃত প্রদীপ দাস ক্ষুদিকার বাসিন্দা এবং অরিন্দম দাস দুর্গাপুরের রাজবাঁধ এলাকার বাসিন্দা।ধৃতদের বুধবার দিন আসানসোল আদালতে পাঠানো হয়।
Read Next
November 4, 2026
স্ত্রীর কাটা মুণ্ডু হাতে নিয়ে এলাকায় ঘোরাঘুরি! গঙ্গারামপুরে চাঞ্চল্য, মন্দির থেকে গ্রেফতার স্বামী
November 4, 2026
গোবরডাঙার প্রাক্তন তৃণমূল কাউন্সিলারের মেয়েকে ধর্ষণের অভিযোগ, সাহায্যের নাম করে সল্টলেকেও নির্যাতন! গ্রেফতার প্রাক্তন কাউন্সিলারের ছেলে
November 3, 2026
২০১৬ সালের পুরনো মামলা, ঝাড়গ্রাম আদালতে হাজির দিলীপ ঘোষ! কী অভিযোগে শুনানি?
November 3, 2026
উত্তরাখণ্ডে তুষারঝড়ে নিখোঁজ ৮ ট্রেকার, পাঁচজনই বাঁকুড়ার! দু’দিন পরও মেলেনি সন্ধান
November 3, 2026
নিজের দলের কর্মীদের কাছেই মার খেয়ে হাসপাতালে বিধায়ক
November 2, 2026
ছেলের ডাকে ঘরে ফিরে মর্মান্তিক পরিণতি! ব*টি দিয়ে স্ত্রীর গ*লা কা*টল স্বামী
Related Articles
Check Also
Close







