গ্রেফতার দুই অভিযুক্ত অজয় মণ্ডল ও দেবাশীষ নস্কর সাঙ্গপাঙ্গোদের নিয়ে ওই এলাকারই একটি প্রাথমিক বিদ্যালয়ে সন্ধ্যে নামলেই বসাতো মদ ও গাজার আসর। মদনপুর নিবেদিতা বিদ্যাপীঠে কোনও গেট না থাকার সুযোগ নিয়েই দিনের পর দিন স্কুলের ভেতরে চলত নেশার আসর। এমনটাই অভিযোগ মদনপুরের গ্রামের বাসিন্দাদের।
তাদের এইসব কার্যকলাপ যাতে কারও নজরে না আসে তার জন্য স্কুলের সামনে পোস্টের লাইট পর্যন্ত ভেঙে দিয়েছিল অভিযুক্তরা । এই স্কুলের মধ্যে এখনও ইতি উতি পড়ে রয়েছে মদের বোতল প্লাস্টিকের গ্লাস । এলাকাবাসীদের দাবি দ্রুত প্রাথমিক স্কুলের ওই মদ গাজার আসর বন্ধ করুক প্রশাসন ।







