রাজ্য

ফুটপাতের উপর বেআইনিভাবে দোকান নিয়ে নড়েচড়ে বসলো বিধান নগর পুলিশ

গতকাল মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলন করার পর ফুটপাতের উপর বেআইনিভাবে দোকান নিয়ে নড়েচড়ে বসলো বিধান নগর পুলিশ। বিধান নগর দক্ষিণ থানার ১৬ নম্বর ট্যাংক লাগোয়া কে ,বি, ব্লকে ফুটপাতের উপর বেআইনি দোকানগুলোকে ভেঙে ফেলা হচ্ছে বিধাননগর পুর নিগম এবং দক্ষিণ থানার পুলিশের পক্ষ থেকে।

সোমবার নবান্নতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান বিধান নগরে ফুটপাতের উপর বেআইনিভাবে দোকান রয়েছে। মঙ্গলবার সকাল থেকেই পুলিশি তৎপরতা চোখে পরল বিধান নগরে। বিধান নগর দক্ষিণ থানা পুলিশ এবং বিধাননগর পুর নিগম এবং দক্ষিণ থানার পুলিশের পক্ষ থেকে বিধাননগর পুর নিগমের ৩৭ নম্বর ওয়ার্ডে কে,বি, ব্লকে ফুটপাতের উপরে থাকা দোকান গুলোকে ভেঙে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের পর তৎপর বিধাননগর পুলিশ এবং বিধাননগর পুর নিগম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.