বর্তমানে কাঠ ব্যবসায়ী ও চাষীরা নানান মস্যার সম্মুখীন। কাঠ ব্যবসায়ী ও চাষীদের সমস্যা সমাধানের জন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালো পশ্চিম মেদিনীপুর জেলা কাষ্ঠ ব্যবসায়ী কল্যান সমিতি। পিংলার জোড়াবাঁধে এদিন সভা করলো এই কল্যান সমিতি। পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লক থেকে মূলত কাঠ ব্যবসায়ীরা উপস্থিত থেকে আগাম দিনে সমস্যা সমাধানের লক্ষ্যে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহন করেন। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা কাষ্ঠ ব্যবসায়ী কল্যান সমিতির সম্পাদক সেক আব্দুল রশিদ, সভার সভাপতি ও জেলা নেতৃত্ব সেক মফিজুল ইসলাম, জেলা নেতৃত্ব আয়ুব খান, সেক আব্দুল জাফর সহ একাধিক নেতৃত্ব।
পিংলা সহ জেলার বিভিন্ন ব্লক থেকে আগত প্রতিনিধীরা তাদের সমস্যার কথা তুলে ধরেন। সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করে সমস্যা সমাধানে সকল কাঠ ব্যবসায়ীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায় নেতৃত্বরা।







