২৪ এর লোকসভা নির্বাচনে মোদি সরকারের একক সংখ্যাঘনিষ্ঠ পাওয়া হয়নি। তাই জন্য বিজেপিকে জোট শরিকদের নিয়ে গরতে হচ্ছে সরকার। জোট সরকারের অন্দরে মন্ত্রিত্ব নিয়ে চলছে মন কষাকষি। এবার অজিত পাওয়ারকে পূর্ণমন্ত্রীর বদলে রাষ্ট্রমন্ত্রী দেওয়ায় মনোমালিন্য দেখা যাচ্ছে অন্দরে।
এতদিন বিজেপির সরকার একক সংখ্যঘনিষ্ঠ পাওয়ায় বিরোধীদের তোয়াক্কা করত না। এমনকি কারোর আপত্তি না মেনে কার্যত গায়ের জোরে নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিত। তবে ২৪ এর লোকসভা নির্বাচনের ফলাফলের চেহারাটা বেশ ভিন্ন। যার জন্য বেশ বিপাকে পরেছে মোদি সরকার। জোটের সমস্ত শরিক রাজনৈতিক দলগুলির গুরুত্বপূর্ণ মন্ত্রীত্ব চাইছে।
এনসিপির নেতা অজিত পাওয়ারের রাজনৈতিক দল মাত্র একটি লোকসভা আসোনে জয়লাভ করেছে। তারপরেও কার্যত গেরুয়া শিবিরকে চোখ রাঙিয়ে দর কষাকষি করতে দেখা গেল। যা দেখে হতভম্ব মোদি-শাহের জুটি। এনসিপির নেতা প্রফুল্ল প্যাটেলকে বিজেপির পক্ষ থেকে ফোন করে জানানো হয় তাদেরকে মন্ত্রী সভায় রাখার বিষয়। তবে অজিত পাওয়ারকে রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হবে। তবে তাদের দাবি ছিল পূর্ণ মন্ত্রী দায়িত্ব দিতে হবে।
তাই জন্য পাওয়ার রাষ্ট্রমন্ত্রীত্বের খবর শুনে প্রচন্ড ক্ষুব্ধ হয়। এরপর এমসিপির পক্ষ থেকে ফোন করে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় পূর্ণমন্ত্রীর দায়িত্ব না দেওয়া হলে মন্ত্রী সভায় যোগ দেবেন না তারা। এমনকি গতকাল সকালেও বিজেপির পক্ষ থেকে ফোন করে আপাতত রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার অনুরোধ করা হয়। তবে এমসিপি নিজের সিদ্ধান্তে অনড়। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রয়োজনে তারা অপেক্ষা করে যাচ্ছে। তবে তাদের পূর্ণমন্ত্রীর দায়িত্ব দিতে হবে। প্রথম দিনেই হল হোঁচট খেতে হল মোদি সরকারকে। যার ফলে তারা ইঙ্গিত পেয়ে গেল ২৪ এর ভোটের পর সরকারে তারা স্বেচ্ছাচারিতা করতে পারবে না।







