হরিয়ানা-পঞ্জাব সীমানায় আন্দোলনরত কৃষকদের সঙ্গে ফোনে কথপোকথন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁদের সঙ্গে ‘কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই’ করার বার্তাদান মুখ্যমন্ত্রীর।
উল্লেখ্য, গতকাল আন্দোলনরত কৃষকদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোনে কথা বলিয়ে দেন ডেরেক। কৃষকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘প্রথমেই আপনাদের ধন্যবাদ জানাব আমি। বিজেপি আপনাদের উপর এত অত্যাচার করার পরও আপনারা নিজেদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আপনাদের অনেকে শহিদ হয়েছেন। আমাদের ৪২ জন সাংসদ নিয়ে আমরা আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে চাই। আপনাদের যা চাহিদা রয়েছে তা আমাদের বলুন। যদিও আমাদের সরকার আসেনি,কিন্তু তাও আমি চেষ্টা আপনাদের চাহিদা পূরণের।’
কৃষকদের সংগঠনের তরফে যৌথ বিবৃতি দিয়ে দাবি করা হয়, অবিলম্বে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য চালু ছাড়াও স্বামীনাথন কমিশনের রিপোর্ট অনুযায়ী ফসলের মূল্য নির্ধারণ করতে হবে। এছাড়াও, গ্রেফতার হওয়া কৃষকদের মুক্তি এবং প্রবীণ কৃষক-মজদুরদের অবসরকালীন ভাতা দেওয়ার দাবি জানানো হয়েছে।







