জেলা

দাঁতন টু ব্লক উন্নয়নের খতিয়ান তুলে ধরতে সাংবাদিক সম্মেলন তৃণমূলের

অনুপম জানা, নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুরের দাঁতন টু ব্লকের উন্নয়নের খতিয়ান তুলে ধরতে সাংবাদিক সম্মেলনের আয়োজন করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত দাঁতন বিধানসভা এলাকায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
দাঁতন টু ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ ইফতেখার আলী-এর উদ্যোগে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে ব্লকের সামগ্রিক উন্নয়নের খতিয়ান তুলে ধরা হয় সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সামনে। বিভিন্ন সামাজিক প্রকল্প, গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন, রাস্তা নির্মাণ, পানীয় জল ও জনকল্যাণমূলক কর্মসূচির অগ্রগতির কথা তুলে ধরেন ব্লক নেতৃত্ব।
সম্মেলনে উপস্থিত নেতৃত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর প্রশাসনিক উদ্যোগ এবং উন্নয়নমুখী নীতির প্রশংসা করেন। একই সঙ্গে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর সংগঠনগত ভূমিকার কথাও উল্লেখ করা হয়।
ব্লক সভাপতি জানান, রাজ্য সরকারের একাধিক জনমুখী প্রকল্পের সুফল ইতিমধ্যেই দাঁতন টু ব্লকের সাধারণ মানুষের কাছে পৌঁছে গিয়েছে। আগামী দিনেও এলাকায় উন্নয়নের ধারাকে আরও জোরদার করার লক্ষ্যে কাজ চলবে বলে তিনি আশ্বাস দেন।
স্থানীয় বাসিন্দাদের জন্য নতুন কিছু উন্নয়নমূলক পরিকল্পনার ইঙ্গিতও দেওয়া হয় সম্মেলনে। ব্লক নেতৃত্বের দাবি, প্রশাসন ও সংগঠনের সমন্বিত উদ্যোগে দাঁতন টু ব্লকে উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.