সুখবর! রাজ্যের বিভিন্ন দফতরে আড়াই হাজারেরও অধিক কর্মীনিয়োগ হতে চলেছে। আজ অর্থাৎ সোমবার বিধানসভায় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদিত হল। উক্ত নিয়োগ আগে হওয়ার কথা থাকলেও একাধিক কারণে তা হয়ে ওঠেনি।
কী কী বিভাগে নিয়োগ হতে পারে, মিলেছে তার তথ্যও। সূত্রের খবর, সংঘ্যালঘু দফতরের অধীনে মাদ্রাসায় ১৭২৯ জন, কৃষি দফতরের অধীনে অ্যাসিসট্যান্ট ডিরেক্টরের পদে ১২২ জন, আদিবাদী অধ্যুষিত পুরুলিয়া ও বান্দোয়ানের একলব্য স্কুলে বিভিন্ন পদে ৭৪ কর্মী নিয়োগ করা হবে। ঝাড়গ্রামে প্রাক্তন মাওবাদী কিংবা মাওবাদীদের লিংকম্যান হিসেবে কাজ করতেন, এমন ২২ জনকে রাজ্যপুলিসের হোমগার্ড পদে নিয়োগ করা হবে।
প্রসঙ্গত উল্লেখ্য, শহিদ মিনার চত্বরে গত সোমবার ৩৯ দিনে পড়ে ধর্মতলায় সংগ্রামী যৌথ মঞ্চের অনশন। অনেকজন আন্দোলনরত কর্মচারীর অসুস্থ হওয়ারও খবর মেলে। বকেয়া ডিএ প্রদান, কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দফতরে স্বচ্ছ ভাবে নিয়োগ এবং চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণের দাবিতে আসন্ন ১০ মার্চ প্রশাসনিক ধর্মঘটের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন রাজ্য কো-অর্ডিনেশন কমিটি। আর এই সোমবারে এমনই বৃহৎ খবর সাড়া ফেলল রাজনৈতিকমহলে।







