অফবিট

পৃথিবীর সবচেয়ে অদ্ভুত ৩ মানুষ !যা বিশ্বাস করতে পারবেন না

এ বিষয়ে সন্দেহ নেই যে, মানুষ সৃষ্টির সেরা জীব। রূপের কোনও সুনির্দিষ্ট সংজ্ঞা না থাকলেও সুন্দর আকৃতি ও গুণাগুণ নিয়ে জন্ম হয় মানুষের। কিন্তু পৃথিবীর বুকেই কিছু মানুষ আছেন, যাদের দেখলে অবাক না হয়ে উপায় থাকে না। বিশ্বাস করতে কষ্ট হলেও পৃথিবীতে সেই সব মানুষ, যাঁদের দেখলে মনে হতে পারে এমনটাও কি সম্ভব!চলুন আজ জেনে নেই এমন অদ্ভুত কিছু মানুষদের কথা…

আমো হাদজি: ইরানের একটি প্রদেশের বাসিন্দা ছিলেন তিনি। বয়স ৮০ বছর। বিশ্বের সবচেয়ে নোংরা মানুষ হিসেবে গণ্য করা হত তাঁকে। কেন? কারণ ২০ বছর বয়স থেকে তিনি স্নান করা বন্ধ করে দিয়েছেন। অর্থাৎ গত ৬০ বছরে একবারও স্নান করেননি তিনি! শুনেই ঘেন্না লাগছে? আসলে বিভিন্ন মানসিক আঘাতের কারণে হাদজি বেছে নিয়েছিলেন এমন অদ্ভূত জীবন। ধীরেধীরে মানসিক সমস্যায় জর্জরিত হয়ে পড়েন তিনি। অবশেষে মাস কয়েক আগে তাঁকে স্নান করানো হয়। তার কিছুদিনের মধ্যেই মৃত্যু হয় তাঁর।

টম স্টেইনফোর্ড: গোটা বিশ্বে ইনিই একমাত্র ব্যক্তি, যার কোনও পায়ের পাতা নেই। হ্যাঁ, ঠিকই শুনেছেন, টম স্টেইনফোর্ড নামের এই মানুষটির দু’পায়ে কোনও পাতা নেই। টম ব্রিটেনের বাসিন্দা। কিন্তু কেন এমন সমস্যা টমের? চিকিৎসকরা জানিয়েছেন, এমডিপি সিনড্রোম নামের এক অস্বাভাবিক অসুস্থতার কারণেই টমের এই দুর্ভোগ। এটি খুবই বিরল একটি রোগ। গোটা পৃথিবীতে মাত্র ৮ জন রয়েছেন, যাঁরা এই ধরণের সিনড্রোমে আক্রান্ত।

সবথেকে কালো শিশু: ২০১৫ সাল। হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল একটি শিশুর ছবি। কিন্তু তার গায়ের রং দেখে চমকে গেল গোটা দুনিয়া। না, কৃষ্ণাঙ্গ নিয়ে সমস্যা ছিল না কোনও। আফ্রিকার বহু দেশের মানুষজন কৃষ্ণাঙ্গ হয়ে থাকেন বটে। কিন্তু দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া শিশুটিকে দেখে অবাক সকলেই। কুচকুচে কালো গায়ের রং। এমনকী চোখের রঙও এতটাই কালো, যে সাদা অংশটুকু দেখাই যাচ্ছে না প্রায়। শিশুটির বলা শুরু হল ‘দুনিয়ার সবচেয়ে কালো শিশু’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.