যে ছবি দেখার জন্য এতক্ষণ অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ভক্ত অনুরাগীরা, অবশেষে সেই ছবি প্রকাশ্যে এল। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহ বন্ধনে আবন্ধ হলেন “রাঘনীতি” অর্থাৎ বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। বিয়ের পর দেওয়া সাক্ষাৎকারে তাদের দীর্ঘ অনুভূতির বহিঃপ্রকাশ ঘটল।
ব্রেকফাস্ট টেবিলে প্রথম বাক্যালাপের পর তারা অনুভব করেছিলেন, তারা একে অপরকে ছাড়া থাকতে পারবেন না। এরপর ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব আরও গাঢ় হতে থাকে। অবশেষে দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে ২৪সেপ্টেম্বর, রবিবার,রাজস্থানের উদয়পুরে তাঁরা বিয়ে করেছেন।তার মনের মতো করে সেজে উঠেছিল বিবাহ স্থান। দুই দিকে সাদা ফুলের আবরণ আর তার মধ্যে দিয়ে ছাদনাতলা পর্যন্ত হেঁটে গেছিলেন পরিণীতি রাঘব।পরনে আইভরি রঙের লেহেঙ্গা,গায়ে পান্নার গয়না, মাথায় সোনালী জরীতে রাঘব লেখা সাদা দোপাট্টা, সব মিলিয়ে সাধারণভাবে সেজে উঠেছিলেন পরিণীতি। অন্যদিকে রাঘবের পরনে ছিল সাদা শেরওয়ানী।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সহ বলিউডের একাধিক তারকা উপস্থিত ছিলেন। একেবারে নিরাপত্তায় বিয়ের আয়োজন করা হয়েছিল।পরিণীতি চোপড়ার বিয়েতে দিদি প্রিয়াঙ্কা চোপড়া অনুপস্থিত থাকায় নানা জল্পনা শুরু হয়। যদিও বিয়ের ছবি দেখার পরেই শুভেচ্ছা জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। অন্যদিকে প্রিয়াঙ্কা চোপড়ার মা মধু চোপড়া এবং ভাই সিদ্ধার্থ চোপড়া উপস্থিত ছিলেন বিয়ের অনুষ্ঠানে।উদয়পুর থেকে আজই দিল্লিতে ফিরে আসার কথা তাঁদের। তবে জানা যাচ্ছে দুই দফায় রিসেপশন করবেন তারা। প্রথমটি অনুষ্ঠিত হবে দিল্লিতে যেখানে শুধুমাত্র উপস্থিত থাকবেনরাঘব চড্ডার অতিথিরা এবং অপরটি হবে মুম্বইয়ে যেখানে উপস্থিত থাকবেন পরিণীতি চোপড়ার বলিউডের পরিচিতরা।।







