বিনোদন

বলিউডের জনপ্রিয় খলনায়ক চরিত্রে খ্যাত প্রেম চোপড়া অসুস্থ! বুকে সংক্রমণ নিয়ে চিকিৎসাধীন অভিনেতা

বর্তমানে সিনে দুনিয়ায় ঘটে চলেছে একের পর এক নক্ষত্রপতন। তাই সম্প্রতি সময়ে বেশ চিন্তায় থাকছে সিনে-প্রেমীরা। সম্প্রতি অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন ছিল জনপ্রিয় তারকা ববি দেওয়াল ও সানি দেওয়ালের পিতা অভিনেতা ধর্মেন্দ্র। এবার সেই রেশ কাটতে না কাটতে ফের অসুস্থতার খবর শোনা গেল আরো এক বলির তারকা প্রেম চোপড়ার।

বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রর অসুস্থতার সঙ্গে তবে এরই মধ্যে ফের অসুস্থ হয়ে পরলেন আরও এক বলিউডের বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়া। ১৯৬০ সালে জাতীয় পুরস্কারপ্রাপ্ত পাঞ্জাবি চলচ্চিত্রের ফল চরিত্রের মাধ্যমে অভিনয় জগতে অভিষেক ঘটেছিল এই তারকার। এরপর একে একে তাঁর সাফল্যের ঝুড়িতে এসেছে ৩৮০টির বেশি ছবি। এবার তীব্র বুকে সংক্রমণের কারণে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানকার চিকিৎসায় সাড়া দিয়ে প্রতিনিয়ত সুস্থ হয়ে উঠছেন তিনি।

এরইমধ্যে এই জনপ্রিয় খল চরিত্র খ্যাত প্রেম চোপড়ার পরিবারের তরফে তার জামাই সকলকে জানিয়েছেন বর্তমানে অভিনেতার পরিস্থিতি স্থিতিশীল। তাই ইতিমধ্যেই চিকিৎসক মহল সূত্রে জানা গিয়েছে এই অবস্থা থাকলে আগামীতে ৪ থেকে ৫ দিনের মধ্যে তিনি হাসপাতাল থেকে ছাড়া পেতে চলেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.