জেলা

বাড়ি থেকে কিছুটা দূরে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে আরামবাগে।

বাড়ি থেকে কিছুটা দূরে আমবাগানের মধ্যে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য পুরাতন মালদার ভাবুক অঞ্চলের কালীতলা এলাকায়। জানা গেছে, মৃত ব্যক্তির নাম সুজিত সরেন, বয়স ৫৩ বছর। বাড়ি পুরাতন মালদা ব্লকের নারায়ণপুর শিমুলঢাব এলাকায়। তিনি পেশায় ছিলেন রাজমিস্ত্রি। তবে শারীরিক অসুস্থতার কারণে কোন কাজ করতেন না।’ বাড়িতেই গোরু-ছাগল দেখাশোনা করতেন। এরমধ্যেই বুধবার সকালে বাড়ি থেকে প্রায় পাঁচশো মিটার দূরে ভাবুক অঞ্চলের কালীতলা এলাকায় তাকে এক আমবাগানে গলায় ফাঁস লাগিয়ে আমগাছে মৃত অবস্থায় ঝুলতে দেখেন স্থানীয়রা। এই খবর জানাজানি হতেই ঘটনাস্থলে বহু মানুষ ভিড় জমান। এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। পরিবারবর্গের অনুমান তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। যদিও আত্মহত্যার কারণ সম্পর্কে তারা কিছুই জানাতে পারেন নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.