লোক সভা ভোটের দিন ঘোষণা না হলেও,সমস্ত রাজনৈতিক দল ভোট প্রচারে একে অপরকে টেক্কা দিতে দেওয়াল লিখনের মাধ্যমে নেমে পড়েছে ময়দানে।
নন্দীগ্রাম ১ ব্লকের মহম্মদপুরে দেওয়াল লিখন শুরু করল সিপিআইএম।
গতকালই নন্দীগ্রামে প্রাক্তন বিচারপতির নামে বিজেপির দেওয়াল লিখনকে ঘিরে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। এবার মাঠে নেমে পড়লো সিপিআইএম। নন্দীগ্রামে দেওয়াল লিখন শুরু করলো বাম শিবির।







