নবদ্বীপ পৌরসভার পৌরপতির নেতৃত্বে নবদ্বীপ থানার আরক্ষা আধিকারিক ও উচ্চ পদস্থ পুলিশ অধিকারিকদের সঙ্গে নিয়ে রবিবার নবদ্বীপ শহরের ব্যস্ততম রাস্তা নবদ্বীপ রাধাবাজার মোড় থেকে পোড়ামাতলা মোড় হয়ে ধামেশ্বর মহাপ্রভুর মন্দির মহাপ্রভু পাড়া পর্যন্ত রাস্তার দুধারে স্থায়ী দোকান ও রাস্তার পাশে থাকা অস্থায়ী দোকানদারদের তাঁদের নিজের নিজের জায়গার মধ্যে দোকান সীমাবদ্ধ রাখার আবেদন জানিয়ে রাস্তায় নামলেন পৌরপতি বিমান কৃষ্ণ সাহা।
সেইসঙ্গে আগামী সাতদিনের মধ্যে যদি তারা নিজেরা এই কাজ না করেন তাহলে তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং পৌরসভার পক্ষ থেকে তা সরিয়ে দেওয়া হবে বলে তিনি জানান।এবিষয়ে পৌরপতি আমাদের ক্যামেরার সামনে বলেন, তার কাছে বিভিন্ন সময় নাগরিকদের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে তারা রাস্তায় বেরিয়ে ঠিক মতো যাতায়াত করতে না পেরে অসুবিধার সমুক্ষিণ হন। এছাড়া রাজের মুখমন্ত্রীর নির্দেশ অনুযায়ী বিভিন্ন শহর গুলিকে পরিষ্কার পরিছন্ন রাখার উপর জোর দিয়ে নির্দেশিকা জারি করেছেন শহরের বিভিন্ন রাস্তাঘাটে যেসমস্ত অবৈধ দোকান ও পাকা কাঠামো রয়েছে তা সরিয়ে ফেলতে হবে।
সেইমতো বিভিন্ন জায়গায় প্রশাসনিক ভাবে হকার উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। তাই আমাদের গর্বের শহর মন্দির নগরী নবদ্বীপ ধামকেও পরিষ্কার পরিছন্ন রাখতে নবদ্বীপ পৌরসভা সকলের সহযোগিতা কামনা করেন।







