কলকাতা

ধাপার রাসায়নিক গুদামে বিধ্বংসী আগুন

মঙ্গলবার সকালে ফের আগুন। এবার আগুন লাগল কলকাতার ধাপার মাঠপুকুরে একটি রাসয়ানিক গুদামে। বিধ্বংসী আগুনের লেলিহান শিখায় এলাকার কাছে পৌঁছন যাচ্ছে না। অপরদিকে, কালো ধোঁয়ায় ঢেকে গেছে গোটা এলাকা।কারখানার ভেতর থেকে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

স্থানীয়দের বক্তব্য কারখানার ভেতরে মজুত করে রাখা কেমিক্যালের ড্রাম ফাটছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয়রাই আগুন আয়ত্তে আনার কাজে হাত লাগান।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। এই ঘটনায় প্রবল আতঙ্ক ছড়িয়েছ স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.