বিনোদন

ফেডারেশনের দ্বন্দ্বে দেবের ক্ষমা চাওয়ার ঘটনায় মুখ খুললেন অনির্বাণ ভট্টাচার্য

বহুদিন ধরেই ফেডারেশনের সঙ্গে বেশ সংঘর্ষ চলছে টলিউডের জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের। ফেডারেশনের বিরুদ্ধে বহু তারকাই সুর চড়িয়েছিল। তবে পরবর্তীতে একে একে সবাই সেই মামলা থেকে সরে এসেছে। তবে নিজের জায়গায় অনর রয়েছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। এবার সেই সম্পর্ক ঠিক করতে দেব ফেডারেশনের কাছে ক্ষমা চাওয়ায় মুখ খুললেন স্বয়ং অনির্বাণ।

ফেডারেশনের বিরুদ্ধে অনেক তারকাই গলা চড়িয়ে হাইকোর্টে মামলা দায়ের করেছিল। তবে অবস্থা প্রতিকূল বুঝেই একে একে সবাই সেই দ্বন্দ্ব থেকে সরে আসে। তবে নিজের দাবিতে অনর রয়ে গিয়েছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। যার জন্য তাকে ইন্ডাস্ট্রির মধ্যে এই কোণঠাসা করে দেওয়া হয়েছে। সেই কারণে বর্তমানে তাঁর কাছে দেব ছাড়া আর অন্য কোন প্রযোজক কাজ নিয়ে যায়নি। এবার এই পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে ওঠায় এগিয়ে আসেন টলিউডের জনপ্রিয় তারকা সকলে হার্ট ট্রপ দেব অধিকারী থেকে শুরু করে রাজ চক্রবর্তী ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এমনকি অনির্বাণ ভট্টাচার্যের হয়ে ক্ষমাও চেয়েছেন নায়ক দেব। তবে এই ক্ষমা চাওয়ার বিষয়টাকে নিয়ে রীতিমতো আপত্তি জানিয়েছেন অভিনেতা অনির্বাণ।

এ প্রসঙ্গে টলিউডের অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য জানিয়েছেন, ‘আমি দেবের প্রতি কৃতজ্ঞ। শুধু দেব কেন? রাজদা, বুম্বাদাও বলেছেন। তাঁরা যে কথাটা বলেছেন সেটা আমার প্রতি অপত্য স্নেহ বা ভালোবাসা থেকেই বলেছেন, এবং আমার ভালো চেয়েই বলেছেন। কিন্তু যদি ক্ষমা শব্দটার উপর জোর দিই, তাহলে আমি বলতে চাই, ক্ষমা মানুষ অন্যায় করলে চায়। তাই আমিও চাইবো ওঁরা যেন কেউ আমার হয়ে ক্ষমা না চান। সমস্যাটা নিয়ে নিশ্চয়ই আলোচনা করতে পারেন। সেই আলোচনায় আমিও সামিল হতে পারি। আমি আলোচনা বিরোধী নই। কিন্তু ক্ষমা জিনিসটা বড়ো জিনিস। পৃথিবীতে অনেক মানুষের কাছে অনেকবার ক্ষমা চেয়েছি। কিন্তু তখনই চেয়েছি, যখন বুঝেছি আমার অন্যায় আছে। অন্যায় থাকলে আমার ক্ষমা চাইতে পয়েন্ট এক সেকেন্ডও সময় লাগবে না। কিন্তু আমাকে আগে বুঝিয়ে দিতে হবে অন্যায় কোনটা।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.