রাজ্য

কবে শেষ হবে বালিচক উড়ালপুলের কাজ! সমস্যায় নিত্য যাত্রীরা।

কবে সমাপ্ত হবে বালিচকের রেলগেটের উপর নির্নীয়মান ফ্লাই ওভারের কাজ।
বেশ কয়েক বছর ধরেই অসমাপ্ত রয়েছে এই উড়ালপুলের কাজ। নির্নীয়মান উড়ালপুলের দুপাশ দিয়ে বর্তমানে চালু রয়েছে সার্ভিস রোড। যার পরিস্থিতি অত্যন্ত ভয়ংকর রাস্তায় রয়েছে বড় বড় গর্ত, জমে রয়েছে জল। নিত্য সমস্যায় রয়েছে নিত্যযাত্রী থেকে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা।

পশ্চিম মেদিনীপুর জেলার বালিচক, ডেবরা সহ পার্শ্ববর্তী পিংলা সবং ময়নার প্রচুর মানুষের নিত্য যাতায়াত এই রাস্তায়। বালিচকে রেলগেট পড়ে থাকলে অসুবিধার সম্মুখীন হতে হয় নিত্যযাত্রী থেকে মুমুর্ষ রোগী ও স্কুল ছাত্রীদের। সাধারন মানুষ সহ নিত্য যাত্রীদের দীর্ঘদিনের প্রত্যাশা মতো ওভারব্রীজের কাজ শুরু হলেও আজ বছরের পর বছর নির্মীয়মাণ অবস্থায় থমকে দাঁড়িয়ে। ৭৩০ দিনে কাজ সম্পন্ন হওয়ার কথা থাকলেও, ৫ বছর অতিক্রান্ত হলেও আজোও তা সম্পন্ন হয় নি। এদিকে নেমেছে বর্ষা। প্রাক বর্ষার জলে ওভারব্রীজের দুপাশের বড় বড় গর্ত বিশিষ্ট জরাজীর্ন রাস্তায় জমে আছে জল। যা চলাচলের অযোগ্য। প্রতিনিয়ত দূর্ঘটনা যেন নিত্যসঙ্গী। রেল গেট পেরোতেই দীর্ঘ সময় লেগে যায় নিত্য যাত্রীদের। জরাজীর্ন রাস্তা মেরামতের দাবী তুলেছে এলাকাবাসী। অন্যদিকে বালিচক ষ্টৈশান উন্নয়ন কমিটির পক্ষ থেকে হুশিয়ারী দেওয়া হয়েছে, কিছুদিনের মধ্যে সার্ভিস রুট মেরামত ও ওভার ব্রীজের অবশিষ্ট কাজ সমাপ্ত না করলে আন্দোলনে নামবে। বালিচক ষ্টেশন উন্নয়ন কমিটির যুগ্ম সম্পাদক কিংকর অধিকারী বলেন, ৬ থেকে ৭টি থানার মানুষ জীবন হাতে নিয়ে মানুষ এই রাস্তা দিয়ে যাতায়ত করে। চলমান সমস্যা নিয়ে প্রশাসন নির্বিকার। তবে সচেতন ভাবে আমরা আন্দোলনে আছি, প্রশাসনের ঘুম না ভাঙলে আমরা রাস্তায় নামবো। যদিও এপ্রসঙ্গে ডেবরা পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি প্রদীপ কর বলেন, নির্নীয়মান ফ্লাই ওভার এর উর্ধতন কর্তৃপক্ষকে বারংবার জানিয়েছি। জেলাশাসককে আমরা সমস্যার কথা জানিয়েছি। আশা করছি দ্রুততার সাথে সমস্যার সমাধান হবে। এখন দেখার কবে মিটবে মানুষের দীর্ঘদিনের সমস্যা। নাকি প্রতিশ্রুতির দিন গুনে সময়ের অপেক্ষায় কাটাতে হবে নিত্য পথযাত্রীদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.