স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত চিটিং মামলায় বুধাদিত্য চট্টোপাধ্যায় কে গ্রেপ্তার ইডির। ভিডিও কমপ্লেক্স এ সিডি অফিসে তাকে দীর্ঘক্ষন জিজ্ঞাসা বাদের পর গ্রেফতার করে।
সূত্রের খবর, অভিযুক্ত বুধাদিত্য চট্টোপাধ্যায় নিজেকে ইঞ্জিনিয়ার পরিচয় দিয়ে জাল ওয়েবসাইট খুলতো। এরপর সেই ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন হসপিটাল এবং নার্সিংহোমের সাথে যোগাযোগ করতো। এইভাবেই সে এই সমস্ত হসপিটাল এবং নার্সিংহোমের সাথে আর্থিক প্রতারণা করতো। ২০২২ সালে আনন্দপুর থানায় অভিযুক্তের বিরুদ্ধে লিখিত কমপ্লেইনে দায়ের হয়েছিল। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত কলকাতা পুলিশের হাতে গ্রেফতার ও হয়। তারপর জেলে ছিল সে। বর্তমানে জামিন পেয়েছিল সে। এই প্রতারণা মামলার তদন্তবার হাতে নিয়েছিল ই ডি। তদন্ত করতে গিয়ে অভিযুক্ত কে বেশ কয়েকবার ইরি দফতরে ডেকে জিজ্ঞাসা করে ইডি আধিকারিরা। এরপরই তদন্তে অসহযোগিতার অভিযোগ এনে অভিযোগ থেকে গ্রেপ্তার করেছে ইডি ।







