রাজ্য

ধানবাদে বেআইনি কয়লা খাদানে ধস, মৃত ৩,একাধিক মানুষের চাপা পড়ার আশঙ্কা !

নিজস্ব সংবাদদাতা : ঝাড়খণ্ডের ধানবাদে বেআইনি কয়লা খাদানে ভয়াবহ ধস নেমেছে। এই ভয়াবহ ধসে মৃত্যু হয়েছে ৩ জনের এমনটাই সূত্রের খবর। এ ছাড়াও প্রশাসন আশঙ্কা করছে, ভয়ঙ্কর এই ধসের তলায় একাধিক মানুষের চাপা পড়ে আছে । যার জেরে স্থানীয়রা আশঙ্কা করছেন মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পাবে।

এই এলাকায় দীর্ঘদিনের সমস্যা বেআইনি খাদান থেকে কয়লা উত্তোলন । অপরিকল্পিত ভাবে খননের জেরে এক ভয়াবহ ধস নেমেছে। স্থানীয় সূত্রের খবর, সকাল সাড়ে ১০টা নাগাদ ভোওরা কোলিয়ারি এলাকায় ধস নামে । জায়গাটি ধানবাদ শহর থেকে মাত্র ২১ কিলোমিটার দূরে। সূত্র মারফত খবর ,এক ব্যাক্তি জানিয়েছেন বেআইনি কয়লা খাদানে উত্তোলনের কাজ করেন গ্রামবাসী। তিনি আরও বলেন, ‘‘ধসের পর স্থানীয় মানুষ ভিতর থেকে ৩টি দেহ বার করতে পেরেছে। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ভিতরে আরও দেহ আছে এমনটাই তাঁরা আশঙ্কা করছে ।’’

সূত্রের খবর , স্থানীয় বাসিন্দাদের দাবি , প্রশাসন তৎপর হলে এ সব কাজ মুহূর্তে বন্ধ হয়ে যাবে। কিন্তু এই বেআইনি কয়লা খাদানে দিকে প্রশাসনের কোনও নজর নেই। তবে ধানবাদের এসএসপি সঞ্জীব কুমার জানান , ‘‘ভারত কোকিং কোল লিমিটেড -এর খোলামুখ খনিতে ধস নেমেছে। আমরা একটি মৃতদেহ উদ্ধার করতে পেরেছি। ১ জনের মৃত্যু হয়েছে তা আমরা নিশ্চিত। আরও মৃত্যুর দাবি খতিয়ে দেখা হচ্ছে। আমরা বিসিসিএলের রিপোর্টের জন্য অপেক্ষা করছি। রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.