এবার মালদায় তৃণমূল কংগ্রেস নেতার দাদাগিরির অভিযোগ উঠল। তোলার টাকা না পেয়ে এক বেসরকারি বিএড কলেজের গেটে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল মোথাবাড়ি বিধানসভার সংখ্যালঘু সেলের তৃণমূল কংগ্রেস নেতা নাসির আহমেদ ওরফে ভাস্করের বিরুদ্ধে। যদিও পুলিশের হস্তক্ষেপে তালা ভেঙে তৃণমূল কংগ্রেস নেতার হাত থেকে দখল মুক্ত করা হয় বিএড কলেজ। কিন্তু অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের হুমকীর জেরে কার্যত আতঙ্কে বিএড কলেজ কর্তৃপক্ষ। মালদা জেলার পুরাতন মালদার এমন ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।যদিও অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতাকে বারংবার ফোন করা হয়। কিন্তু ফোনে তাকে পাওয়া যায় নি। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে মালদার পুলিশ প্রশাসন। শুরু অভিযুক্ত নেতার খোঁজে তল্লাশি।
Read Next
November 13, 2026
১৯টি ব্লক নিয়ে আত্মপ্রকাশ নতুন সুন্দরবন জেলার! কাকদ্বীপে তৈরি হবে সদর দপ্তর, চূড়ান্ত প্রশাসনিক রূপরেখা
November 12, 2026
বক্সার জঙ্গলেও থাকতে নারাজ ‘ডুয়ার্সের রানি’! ফের পালাল বাঘিনি, গর্ভের তিন শাবক নষ্ট হওয়ার আশঙ্কা
November 12, 2026
মন্দারমণিতে বেআইনি নির্মাণে কড়া প্রশাসন: মাঝরাতে হোটেল ভেঙে আটক ৭
November 12, 2026
অফিসটাইমে বড় বিপত্তি! ভ্যাবলা স্টেশনে রেললাইনে ফাটল, থমকে শিয়ালদহ-হাসনাবাদ শাখার ট্রেন, চরম ভোগান্তিতে যাত্রীরা
November 10, 2026
চলন্ত বাইকে মোবাইলে ভিডিও করার অভিযোগ! বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, জখম ৩
November 9, 2026
শ্বশুরবাড়িতে খাওয়াদাওয়ার পরেই অসুস্থ, হাসপাতালে মৃত্যু যুবকের! খুনের অভিযোগে গ্রেফতার স্ত্রী
Related Articles
লাল কাপড় খুলতেই আতঙ্কিত স্থানীয়রা। সদ্যোজাতের দেহ!
August 27, 2025
Check Also
Close





