সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি। তার মাঝেই আবার ২০১৪-র টেট পরীক্ষার শুনানি রয়েছে হাইকোর্টে। এবার কি ২০১৪-র টেট পরীক্ষা বাতিল করে দেবে হাইকোর্ট এই আশঙ্কায় ভুগছেন চাকরিপ্রার্থীরা।২০১৪ সালের টেট পরীক্ষাতেও দুর্নীতি হয়েছে বলে তদন্তে জানতে পেরেছে সিবিআই।তদন্তকারী সংস্থার দেওয়া রিপোর্টে ব্যাপক অনিয়ম রয়েছে এই পরীক্ষায়। তারপরেই যোগ্য অযোগ্যদের বাছাই করে পর্যদকে রিপোর্ট জমা দিতে বলে কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে চলছে মামলার শুনানি।প্রাথমিক শিক্ষা সংসদকে ২০১৪ সালের টেট পরীক্ষার OMR শিট আদালতে পেশ করতে বলেছেন বিচারপতি মান্থা। এই পরীক্ষার OMR শিট যদি যদি প্রাথমিক শিক্ষা সংসদ জমা দিতে না পারে তাহলে ফের অসংখ্য শিক্ষকের চাকরি যেতে পারে।নিয়োগ দুর্নীিতর অভিযোগে ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট তার জেরে প্রায় ২৬ হাজার শিক্ষক চাকরি হারা হয়েছেন। এই নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। রাজ্য সরকার হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। এদিকে আজই মামলার শুনানি।তার মাঝেই আবার ২০১৪ সালের টেট পরীক্ষা মামলা।সিবিআই আদালতে যে রিপোর্ট পেশ করেছে তাতে সরাসরি দুর্নীতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। বিনা টেন্ডার ডেকেই মানিক ভট্টাচার্যের সংস্থাকে টেট পরীক্ষার বরাত দেওয়া হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য নিয়োগ দুর্নীতি মামলায় জেলে রয়েছেন মানিক ভট্টাচার্য।
Read Next
November 13, 2026
পুলিশের আধুনিকীকরণে বড় পদক্ষেপ রাজ্যের, চালু হল ‘পুলিশ মিত্র’ অ্যাপ
November 13, 2026
‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙা আপাতত বন্ধ! কলকাতা হাইকোর্টের নির্দেশে স্বস্তি তৃণমূল নেতার, রাজ্যকে তীব্র প্রশ্ন বিচারপতির
November 13, 2026
আবাস যোজনায় বড় ঘোষণা! আরও ৭ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে ৬০ হাজার টাকা, ভুয়ো প্রাপকদের নিয়ে কড়া হুঁশিয়ারি শুভেন্দুর
November 13, 2026
পুরী যাওয়ার পথে বড়সড় দুর্ঘটনা! ওড়িশায় দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, আহত বাংলার ১৬ পুণ্যার্থী
November 12, 2026
আবাস প্রকল্পে আরও ৭ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকছে ৬০ হাজার টাকা, শুক্রবার দ্বিতীয় কিস্তির অর্থ পাঠাবে রাজ্য
November 12, 2026







