রাজ্য

নিয়ম না মেনে চলছে হকার উচ্ছেদ তারই প্রতিবাদে হকার সংগ্রাম কমিটির পক্ষ থেকে এনকেডিএ ভবন অভিযান।

মঙ্গলবার দুপুরের পর নিউ টাউন বাসস্ট্যান্ডের কাছে হকাররা জামায়েত করতে শুরু করে। প্রায় ১০০০ হকার নিউ টাউন বাস স্ট্যান্ড থেকে মিছিল শুরু করে রওনা দেয় নিউটাউন এন কে ডি এ অফিসে। আগে থেকেই নিউ টাউন বি এ ব্লকের কাছে ব্যারিকেট করে মোতায়েন ছিল বিধান নগর পুলিশ। সেখানেই হকারদের কে আটকে দেয়া হয়।। পরবর্তী সময় হকার সংগ্রাম কমিটির নেতৃত্বে থাকা চারজনকে NKDA অফিসে নিয়ে যাওয়া হয়, স্মারকলিপি জমা দিতে।

হকার সংগ্রাম কমিটির নেতা শক্তিমান ঘোষ জানান,,,, মুখ্যমন্ত্রী এবং ফিরাত হাকিম যা বলেছেন তাদের কথা অমান্য করে, নিয়ম না মেনেই চলছে হকার উচ্ছেদ। সেই কারণে এই উচ্ছেদ যাতে বন্ধ হয় পাশাপাশি এনকেডিএ সিওর পদত্যাগের দাবি নিয়ে আজকের এই আন্দোলন বলে জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.