রাজনীতি

রাষ্ট্রপতি প্রসঙ্গে অশালীন মন্তব্য কংগ্রেস নেতার, কড়া নিন্দায় বিজেপি

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ওঠে কংগ্রেস নেতা উদিত রাজের বিরুদ্ধে। এবার এই প্রসঙ্গেই সরব হলেন বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা। পুনাওয়ালার তীব্র মন্তব্য, ‘প্রথম আদিবাসী রাষ্ট্রপতি সম্পর্কে আপত্তিকর শব্দ ব্যবহার করা হচ্ছে। কংগ্রেস কি আদিবাসী সমাজ সম্পর্কে এই ধরণের মন্তব্যকে মেনে নেবে?’

প্রসঙ্গত, কংগ্রেস নেতা ডঃ উদিত রাজ একটি ট্যুইটে বলেন, ‘কোনও দেশেরই দ্রৌপদী মুর্মুজির মত রাষ্ট্রপতি থাকা উচিত নয়। চামচাগিরিরও একটা সীমা আছে। বলা হচ্ছে, গুজরাটের ৭০% মানুষ লবণ খায়। নিজে নুন খেয়ে জীবন যাপন করলে বুঝবেন।’ বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র উদিত রাজের রাষ্ট্রপতি সম্পর্কে মন্তব্যের নিন্দা করে বলেন, ‘এটা কংগ্রেস পার্টির উপজাতি বিরোধী মানসিকতার প্রতিফলন।’

সম্প্রতি গুজরাতে এক কর্মসূচিতে যোগদান করে রাষ্ট্রপতি বলেছিলেন, ‘দেশের ৭৬ শতাংশ নুন গুজরাতে উৎপন্ন হয়। তাই এ কথা বলা যেতে পারে যে, গোটা ভারতই গুজরাতের নুন খায়।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্যের সুখ্যাতি করে রাষ্ট্রপতির সেই মন্তব্যেরই সমালোচনা করেন উদিত। তাঁর উক্ত মন্তব্য তীব্র আলোড়ন ফেলেছে রাজ্য রাজনীতিতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.