প্যারিস অলিম্পিকে ব্যাডমিন্টনে ভারতের জন্য সুখবর। রবিবার পুরুষদের সিঙ্গেলস ইভেন্টে লক্ষ্য সেন জিতেছিলেন। কিন্তু সময় ঘুরতেই তাঁর জয়কে অবৈধ বলে ঘোষণা করা হয়েছে। নেপথ্যে কারণ দেওয়া হয়েছে সেই ম্যাচের লক্ষ্য সেনের প্রতিপক্ষ খেলোয়াড় চলতি অলিম্পিক থেকে ছিটকে গেছেন। তাই লক্ষ্য সেনকে আবার ম্যাচ খেলতে হবে।
রবিবার অলিম্পিকে ব্যাডমিন্টনে মেন্স সিঙ্গলস ইভেন্টের প্রথম রাউন্ডে মুখোমুখি হন গুয়াতেমালার কেভিন কর্ডন এবং ভারতের লক্ষ্য সেন। ম্যাচে লক্ষ্য সেন গুয়াতেমালার কেভিনকে ২১-৮ ও ২২-২০ তে হারিয়ে সেন। এই ম্যাচটি প্রায় ৪২ মিনিট ধরে চলেছিল।
ম্যাচের স্কোরকার্ড বলে দেয় ম্যাচে শুরু থেকেই লক্ষ সেন কেভিন কে চাপে রেখেছিলেন। ২১-৮ প্রথম রাউন্ড জিতে গেলেও দ্বিতীয় রাউন্ডটি ছিল দেখার মতোন। হাড্ডাহাড্ডি লড়াইয়ে তিনি কেভিন কে শেষ অবধি ২২-২০ তে হারিয়ে দেন।
তবে, প্রথম ম্যাচ জেতার পর বাতিল হয়। কার্যত তাঁর পরিশ্রম বৃথা গেলো। বাম কনুইতে চোটের কারণে গুয়াতেমালার কেভিন কর্ডন টুর্নামেন্ট থেকে ছিটকে যান। এই ম্যাচের জয়ের ফলাফল ও এখন অলিম্পিক কর্তৃপক্ষ সরিয়ে নেওয়া হয়েছে। তাই নিয়মানুযায়ী লক্ষ্য সেনকে পরবর্তী গ্রুপপর্বে তিনটি ম্যাচই খেলতে হবে। তাঁর পরবর্তী ম্যাচের প্রতিপক্ষ হচ্ছেন বেলজিয়ামের জুলিয়েন কারাঘি।






