অফিস টাইমে ডাউন আমতা হাওড়া লোকালের যান্ত্রিক ত্রুটির জন্য দাঁড়িয়ে যায় ট্রেন।প্রায় দেড় ঘন্টার বেশী সময় বাঁকরা নয়াবাজ স্টেশনে ট্রেনটি দাঁড়িয়ে থাকে।ফলে পরিষেবা ব্যহত হয়।দুর্ভোগে পড়েন যাত্রীরা।কাজে যেতে না পেরে অনেক যাত্রী বাড়ি ফিরে যান।অনেকে আবার হেটে সাতরাগাছি গিয়ে ট্রেনে কিংবা বাসে কাজে যান।পলাশ দীর্ঘাঙ্গী নামে এক যাত্রী বলেন, প্ৰতিদিনের সমস্যা এই লাইনের ট্রেনে।এত দেরীতে ট্রেন চলে যে প্রচুর সমস্যা হয় কাজে যেতে।তারওপর আজকের এই ঘটনা।বাধ্য হয়ে বাড়ি ফিরে যেতে হচ্ছে।আজ মাইনে কাটা যাবে।শেখ শহিদুল নামে এক যাত্রী বলেন বাড়ি ফিরতে রাত একটা বেজে যায় ট্রেন এত দেরীতে চলে।যাত্রীরা জানান আজ ট্রেনের চাকা ও ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির জন্য ট্রেন দাঁড়িয়ে যায়।দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানা গেছে কি কারনে যান্ত্রিক ত্রুটি হলো তা খতিয়ে দেখা হচ্ছে।ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌঁছে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছে।
Read Next
October 30, 2026
NEET-এ প্রত্যাশিত র্যাঙ্ক না মেলায় মানসিক অবসাদ? হায়দরাবাদে বাড়ি থেকে উদ্ধার ২০ বছরের
October 30, 2026
কালীপুজোয় বাজি ফাটানোর সময়সীমা বেঁধে দিল রাজ্য, ফানুস ওড়াতেও লাগবে দমকলের অনুমতি
October 30, 2026
স্বামীর ধাক্কায়, বিক্ষত স্ত্রী। গাড়ী নিয়ে চড়াও, “বাইক-ট্যাক্সি”এর উপর।
October 29, 2026
রায়গঞ্জের সভা থেকে হামিদুল রহমানকে নিশানা শুভেন্দুর, পুরনো মামলা খোলার নির্দেশ
October 29, 2026
কালীপুজোর আগে বাজি ও ফানুসে কড়া বিধিনিষেধ, অবৈধ বিক্রি রুখতে পথে নামছে প্রশাসন
October 29, 2026
টেন্ডার দুর্নীতি থেকে পুজোর পাস বিক্রি, একাধিক অভিযোগে গ্রেফতার ইন্দ্রনীল সেন! ১২ দিনের পুলিশ হেফাজতের আর্জি
Related Articles
Check Also
Close







