দেশ

বছর সাতের এক সন্তানকে পেটানোর অভিযোগে শিক্ষককে মারলেন বাবা-মা

মাত্র সাত বছর বয়সী এক শিক্ষার্থীকে পেটানোর অভিযোগে শিক্ষককে ক্লাসের ভেতর থেকে বের করে বাইরে নিয়ে মাটিতে ফেলে মারধরের অভিযোগ উঠছে বাবা-মায়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, তামিলনাড়ু রাজ্যের তুতিকোরিন জেলার একটি সরকারি স্কুলে।

স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত দম্পতির সাত বছরের সন্তান তুতিকোরিন জেলার একটি সরকারি স্কুলে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন। যে শিক্ষককে তারা মারছিলেন সেই আক্রান্ত শিক্ষকের নাম ভরত।

পুলিশ সূত্রে খবর, শিশু শিক্ষার্থীকে কেন মারা হয়েছে, এই প্রশ্ন তুলে স্কুলে হাজির হন ওই শিক্ষার্থীর বাবা-মা। তাদের মধ্যে শুরু হয় তুমুল বাকবিতন্ডা। কিছুক্ষণের মধ্যেই শিক্ষককে ক্লাস থেকে টেনে বার করার চেষ্টা করেন শিক্ষার্থীর বাবা-মা। শিক্ষক কোনো রকমে হাত ছাড়িয়ে পালানোর চেষ্টা করলে সেলভা ও তার স্বামী শিবলিঙ্গম শিক্ষকের পিছু পিছু গোটা স্কুল চত্বর ধাওয়া করেন।

শিশু শিক্ষার্থীদের সামনে শিক্ষককে মাটিতে ফেলে ইট দিয়ে আঘাত করে বেধড়ক মারধর করেন ওই দম্পতি বলে অভিযোগ। এই ঘটনা যখন ঘটছিল, তখন অন্যান্য শিক্ষার্থীরা আতঙ্কে কান্না শুরু করেছিল।

শিক্ষককে মার খেতে দেখে তারই এক সহকর্মী ছুটে এলেও শিক্ষককে দম্পতির হামলা থেকে বাঁচাতে না পারায় সাহায্যের জন্য চিত্‍কার করেন। তার চিত্‍কারে আশপাশের লোকজন এসে আক্রান্ত শিক্ষককে উদ্ধার করেন। পুলিশ ওই দম্পতিকে গ্রেফতার করেছে। তুতিকোরিনের পুলিশ সুপার এল বালাজি শরবনন জানিয়েছেন, “ওই দম্পতির বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.