অবশেষে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পুরোদমে ঢুকে পড়েছে বর্ষা। বর্ষার বৃষ্টিতে দিন কয়েক স্বস্তি ফিরলেও সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি। ভ্যাপসা গরম ফের অস্বস্তি বাড়িয়েছে। তবে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার অর্থাৎ আজ পশ্চিমবঙ্গের বহু জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই বর্ষণ শনিবার পর্যন্ত চলতে পারে। অর্থাৎ ২৭ জুন রথযাত্রার দিনেও চলতে পারে বর্ষণ। কারণ ২৮ জুন শনিবার পর্যন্ত এই বৃষ্টির দাপট থাকতে পারে বলে পূর্বাভাস। আজ সোমবার কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বইতে পারে ঝোড়ো হাওয়া। এছাড়াও কলকাতা সহ হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, কোচবিহার, জলপাইগুড়ি, জেলাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। বজ্র-বিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা।
মঙ্গলবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
উত্তরবঙ্গে সপ্তাহজুড়ে বৃষ্টি চলবে। কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি- এই পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মঙ্গলবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা।







