অন্ধ্রপ্রদেশে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পরে প্রাণ হারালো অনেক শ্রমিক। বাস ও অটো সংঘর্ষে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারিয়েছে ৮ শ্রমিক আর আহত ৭। মর্মান্তিক দুর্ঘটনায় অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।
স্থানীয় সূত্র জানা গেছে, একটি অটোতে ১৫ জন শ্রমিক মিলে যাচ্ছিল। সেই শ্রমিকদের বাড়ি পুটলুর মণ্ডলের এল্লুটলা গ্রামে। তবে অটোটির সামনে একটি ট্রাক যাচ্ছিল। তাই সেই অটোটি অতিরিক্ত গতিতে সেই ট্রাকটিকে কাটিয়ে এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই উল্টো দিক থেকে একটি বাস ধর্মভারম থেকে হায়দরাবাদ যাচ্ছিল। তবে অটোর বেপরোয়া গতি থাকায় বাসের সঙ্গে সংঘর্ষ হয়।
ঘটনাস্থলে প্রাণ হারায় ৮ শ্রমিক। তবে এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে হাসপাতালে। এমনকি আহত হয়েছে এখনো পর্যন্ত ৭ জন। ঘটনার খবর জানাজানি হতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। আহতরা যাতে যথাযথ চিকিৎসা পায় তার জন্য ঠিকমতো ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। এছাড়াও তিনি নিহতের পরিবারকে ৫ লাখ টাকার ক্ষতিপূরণের ঘোষণা করেছেন।







