রাজ্য

আমাদের শিল্পী বন্ধুদের দিয়ে কড়া কথা বলানো হচ্ছে, চাঞ্চল্যকর অভিযোগ রুদ্রনীলের

শাসকদলের চাপে পড়েই টলিউডের প্রথিতযশা বেশ কিছু শিল্পী ও কলাকুশলীরা চরা সুরে ভিন্ন কথা বলছেন। রবিবার সন্ধ্যায় মধ্যমগ্রাম চৌমাথায় নাগরিক সমাজের পদযাত্রায় হেঁটে অভিনেতা কাঞ্চন মল্লিকের হুমকি বার্তার পরিপ্রেক্ষিতে এ কথা বলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। অভিনেতার দাবি শাসক দল তৃণমূল কংগ্রেসের বিধায়ক বা সংসদ সদস্য হওয়ার পরিপ্রেক্ষিতে ইচ্ছার বিরুদ্ধে হলেও অনেক সময় সাধারণ মানুষের প্রতিবাদ ও ইচ্ছার বিরুদ্ধে কথা বলছেন। এটা মন থেকে বলছেন না।

রুদ্রনীল জানান আমার সকল বন্ধুরা বিবেকবান তাদের অন্তর আত্মা কাঁদছে। কিন্তু কিছু করার নেই বাধ্যবাধকতার মধ্যে দিয়ে শাসক দল তাদের ইচ্ছার বিরুদ্ধে কাজ করাচ্ছেন। আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারি পড়ুয়া ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে রবিবার সন্ধ্যায় মধ্যমগ্রাম চৌমাথায় প্রতিবাদ মিছিল ও সভা হয়। সেখানে যোগদান ৭০ থেকে আসা নির্যাতিতার চার নিকট আত্মীয়। সম্পর্কে তারা মামা-মামী, মামাতো বোন এবং ভাই হন নির্যাতিতার। মিছিলে তাদের দাবি একটাই দোষীদের শাস্তি চাই। প্রতিবাদ মিছিলে এদিন যোগদান করেন বহু সাধারণ মানুষ ও নাগরিক সমাজের বিশিষ্ট জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.